High Court: অনুপস্থিত সরকারি আইনজীবীরা, চূড়ান্ত অচলাবস্থা রাজশেখর মান্থার এজলাসে
High Court: অনুপস্থিত সরকারি আইনজীবীরা, চূড়ান্ত অচলাবস্থা রাজশেখর মান্থার এজলাসে
বিচারপতি রাজশেখর মান্থার এজলাসে গড় হাজির সরকারি আইনজীবীরা। কোনও সরকারি আইনজীবীই হাজিরা দেননি। তার জেরে ৪০টি মামলার শুনানি আটকে রয়েছে। এই নিয়ে চরম অচলাবস্থা তৈরি হয়েছে কলকাতা হাইকোর্টে। বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অবশ্য জানানো হয়েছে তাঁরা এই আন্দোলনের সমর্থন করেন না। যাঁরা এই আন্দোলন করছেন তাঁরা তাঁদের ব্যক্তিগত সিদ্ধান্তে করছেন বলে দায় এড়িয়ে গিয়েছে বার অ্যাসোসিয়েশন।

চরম অচলাবস্থা রাজশেখর মান্থার এজলাসে
চাপে পড়ে বিক্ষোভ প্রত্যাহার করে নিলেও বয়কটের অবস্থানে অনড় কলকাতা হাইকোর্টের আইনজীবীদের একাংশ। শুক্রবার নির্ধারিত সময়ে হাইকোর্ট শুরু হলেও িবচারপতি রাজশেখর মান্থার এজলাসে অচলাবস্থা জারি রয়েছে। কোনও সরকারি আইনজীবী বিচারপতির এজলাসে মামলা লড়তে আসেননি। এক কথায় তাঁরা বয়কট করেছেন এজলাস। তার জেরে প্রায় ৪০টি মামলার শুনানি থমকে রয়েছে। বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে তাঁরা এই আন্দোলনের সঙ্গে নেই। যাঁরা বয়কট করছেন এটা তাঁদের সিদ্ধান্ত।

রাজ্যে আসছে দিল্লির প্রতিনিধি দল
এদিকে বিচারপতি রাজশেখর মান্থার এজলাসে বিক্ষোভ এবং পোস্টার কাণ্ডের আঁচ পৌঁছে গিয়েছে রাজধানী দিল্লিতেও। কয়েকজন আইনজীবী বার কাউন্সিল অব ইন্ডিয়ার কাছে এই নিয়ে অভিযোগ জানিয়েছিলেন। সেই অভিযোগের পরেই রাজ্যে আসছে বার কাউন্সিলের তিন সদস্যের প্রতিনিধি দল। সেই প্রতিনিধি দলে রয়েছেন রবীন্দ্র রায়জাদা, অশোক মেহতা এবং বন্দন কউর গ্রোভার। তাঁরা হাউকোর্টের রেডিস্ট্রার জেনারেলের সঙ্গে কথা বলবেন। সেই সঙ্গে খতিয়ে দেখবেন সেই দিনের সিসিটিভি ফুটেজও। কথা বলবেন বার অ্যাসোসিয়েশনের সভাপতি এবং সম্পাদকের সঙ্গে। ১৭ তারিখের মধ্যে বা৩র কাউন্সিলে রিপোর্ট জমা দেবে কমিটি।

হাইকোর্টে অচলাবস্থা
বিচারপতি রাজশেখর মান্থার বিরুদ্ধে গত তিনদিন ধরেই হাইকোর্টে বিক্ষোভ শুরু হয়েছে। বিচারপতির এজলাসে আইনজীবীদের ধস্তাধস্তি। কাউকে ঢুকতে না দেওয়া থেকে শুরু করে এজলাসে তালা ঝুলিয়ে দেওয়া এরকম একাধিক ঘটনা ঘটেছে। তারপরেই আদালত অবমাননার রুল জারি করেন বিচারপতি রাজশেখর মান্থা। তিনি নির্দেশে লিখেছেন হাইকোর্টে ভয়ের পরিবেশ তৈরি করার চেষ্টা করা হচ্ছে। রাজ্যপাল পর্যন্ত এই ঘটনায় হস্তক্ষেপ করে রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং কলকাতার পুলিশ কমিশনারকে তলব করে বিচারপতির নিরাপত্তা সুনিশ্চিত করার নির্দেশ দেন।

বিচারপতির নামে পোস্টার
হাইকোর্টে শুধু বিক্ষোভ আর এজলাসেই থেমে থাকেনি বিচারপতি রাজশেখর মান্থার বিরুদ্ধে বিদ্রোহ। তাঁর বাড়ির চারপাশে তাঁর নামে পোস্টার দিতে দেখা গিয়েছে। রাতের অন্ধকারে কে বা কারা এই পোস্টার লাগিয়ে দিয়ে গিয়েছে তা এখনও জানা যায়নি। পোস্টারে বিচারপতির বিরুদ্ধে একাধিক অভিযোগ করা হয়েছে। বিচারপতি অন্যের সম্পত্তি দখল করে রয়েছেন এমনকী রাজ্যের বিরোধী দলনেতাকে বেআইনিভাবে রক্ষাকবচ দিচ্ছেন বলে অভিযোগ করেছেন তিনি। সেই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।
-
কমিশনের নজিরবিহীন পদক্ষেপ! চিকিৎসকরাও এবার ভোটের ডিউটিতে, চাকরিহারা শিক্ষকদের নিষেধাজ্ঞা, কড়া নির্দেশ EC-র -
মর্মান্তিক দুর্ঘটনা! ফেরিঘাট থেকে সোজা পদ্মায় তলিয়ে গেল যাত্রীবোঝাই বাস, মৃত ১৮, নিখোঁজ বহু -
লোকসভায় বাড়তে পারে আসন সংখ্যা! কোন রাজ্যে কত হতে পারে আসন, বাংলার আসন বেড়ে হতে পারে কত? জানুন একনজরে -
'আবারও লকডাউন করে সবাইকে লাইনে দাঁড় করাবে', মোদী সরকারকে তোপ মমতার, কী বললেন? -
কলকাতায় গভীর রাতে গুলির তাণ্ডব, ছাদে গুলি লেগে মৃত ১ -
ভোটের আগে বড় চাল! তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট আনছেন অমিত শাহ, কবে প্রকাশ? ঘরে ঘরে পৌঁছে দেবেন বিজেপি কর্মীরা -
বিবেচনাধীন ভোটারদের মধ্যে কতজনের নিষ্পত্তি? নতুন করে বাদই বা গেল কতজনের নাম? কী জানাল কমিশন -
বড় সিদ্ধান্ত EC-র! প্রিসাইডিং থেকে মাইক্রো অবজার্ভার, ভাতা বাড়ল সব স্তরের কর্মীদের, কোন পদে কত? জেনে নিন -
প্রচার ঘিরে রণক্ষেত্র বাসন্তী! বিজেপি কর্মীদের উপর আক্রমণ, আহত পুলিশকর্মীরাও, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, আটক ৮ -
ভারতের জন্য হরমুজ খুলে দিল ইরান, বন্ধুত্বপূর্ণ ৫টি দেশের ওপর অবরোধ থাকবে না -
ভোটের আগে কড়া নজরদারি, কোচবিহারে নাকা চেকিংয়ে ধরা পড়ল বিপুল পরিমাণ নগদ টাকা -
পাকিস্তানের মত 'দালাল দেশ' ভারত নয়, ইরান-আমেরিকা সংঘর্ষে মধ্যস্থতা নিয়ে কড়া সমালোচনা জয়শঙ্করের












Click it and Unblock the Notifications