মর্মান্তিক দুর্ঘটনা! কাঁকুরগাছিতে পঞ্চম শ্রেণির এক ছাত্রকে পিষে দিল লরি, কীভাবে? জানুন
কলকাতার কাঁকুরগাছিতে আজ সাতসকালে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। স্কুলে যাওয়ার পথে পঞ্চম শ্রেণির এক ছাত্রকে পিষে দিল লরি। ছেলেটির পায়ের ওপর দিয়ে লরিটি চলে যায়। গুরুতরভাবে আহত অবস্থাতাই হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। সেই লরির ড্রাইভারকে ইতিমধ্যে আটক করা হয়েছে।

ছেলেটি তার বাবার সঙ্গে স্কুলে যাচ্ছিল। ঠিক সেইসময় সকাল সাড়ে ছ'টা নাগাদ কাঁকুরগাছি বেঙ্গল কেমিক্যালের কাছে দুর্ঘটনাটি ঘটেছে। জানা যাচ্ছে, ছেলেটি বিধাননগর স্কুলের ছাত্র।পঞ্চম শ্রেণিতে পড়ে। তার বাবার বাইকের পিছনে বসে স্কুলে যাচ্ছিল সে। ঘটনাস্থলের আশেপাশে থাকা লোকজনের জানাচ্ছেন যে, বেঙ্গল কেমিক্য়ালের সামনে ঝড়ের গতিতে আসা একটি লরি ওই বাইকের পিছনে ধাক্কা মারে। তারপর বাইকের পিছন থেকে ছেলেটি ছিটকে পড়ে যায়।
লরির ড্রাইভের গতি নিয়ন্ত্রণ করতে না পারায় ছেলেটির পায়ের ওপর দিয়েই চলে যায় লরিটি। ছেলেটির পা থেঁতলে যায়। গুরুতরভাবে জখম হয় সে। রাস্তা দিয়ে যাওয়া পথ চলতি সাধারণ মানুষেরা ছুটে আসে এবং লরিটিকে দাঁড় করায়। লরির ড্রাইভারকে আটক করা হয়েছে। ছেলেটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যাচ্ছে, ছেলেটির অবস্থা এখন আশঙ্কাজনক।
ঘটনাটি কীভাবে ঘটল সেটি জানতে চাওয়া হলে সেখানকারই একটি দোকানের একজন কর্মী বলেন, "আমরা কাজ করছিলাম। তখনই হটাৎ আওয়াজ আসে। এসে দেখছি, একটা লরি দাঁড়িয়ে রয়েছে। বাচ্চাটার পায়ের কিচ্ছু নেই। বাদ হয়ে গিয়েছে একেবারে।"
-
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
ভোটের ময়দানে প্রস্তুত বিজেপি! আরও ১৩টি কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা পদ্ম-শিবিরের, কোথায় কে? জেনে নিন -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
নতুন অর্থবর্ষের শুরুতেই সুদ অপরিবর্তিত, সঞ্চয়কারীদের ভরসা অটুট রাখল সরকার -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
অবৈধ ভোটারদের নাম ঢোকাচ্ছে বিজেপি, অভিযোগ মমতার, চিঠি দিলেন জ্ঞানেশ কুমারকেও -
আরও শক্তিশালী হল VerSe Innovation, সংস্থার বোর্ডে গুরুত্বপূর্ণ পদে যোগ দিলেন পিআর রমেশ












Click it and Unblock the Notifications