বিকেল ৫টা বাজতেই লকডাউন শুরু কলকাতায়, মাইকে প্রচার শুরু পুলিসের
বিকেল ৫টা বাজতেই লকডাউন শুরু কলকাতায়, মাইকে প্রচার শুরু পুলিসের
লকডাউন শুরুর কয়েক ঘণ্টা আগেই করোনার বলি হলেন দমদমের বাসিন্দা প্রৌঢ়া। বিকেল ৫টা বাজতেই শহরের বিভিন্ন প্রান্তে মাইকিং শুরু করে পুলিস। লকডাউনের নির্দেশ মেনেই শহরের অধিকাংশ বড় রাস্তাতেই পুলিসের কড়া প্রহরা রয়েছে। রাস্তায় লোক দেখলেই তাঁদের বাড়ি যেতে বলা হচ্ছে। ট্যাক্সি সেগুলি আটকানো হচ্ছে।

লকডাউন শুরু কলকাতায়
বিকেল ৫টা বাজতেই পূর্বঘোষিত নিয়ম মেনে বিকেল পাঁচটা থেকে লকডাউন শুরু হয়ে গেল কলকাতায়। উত্তর কলকাতার শ্যামবাজার থেকে দক্ষিণ কলকাতার গড়িয়াহাট, রাসবিহারি মোড়ে মাইকিং শুরু করে ট্রাফিক পুলিস। পাঁচটা বাজলেও শহরের গুরুত্বপূর্ণ রাস্তার মোড়ে লোকজনকে রাস্তায় ঘোরা ফেরা করতে েদখা গিয়েছে। তাঁদের পুলিস ডেকে ঘরে ফিরে যেতে বলেন। গুটি কয়েক ট্যাক্সি এবং মিনিমাসকেও রাস্তায় দেখা গিয়েছে।

রাজ্যের পুর শহরগুলিতেও লকডাউন শুরু
কলকাতা সহ রাজ্যের সব পুরশহরগুলিতে লকডাউন শুরু হয়েছে বিকেল ৫টা বাজার সঙ্গে সঙ্গে। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সব পুরশহরেই দোকান বাজার বন্ধ করে দেওয়া হয়েছে। বেশ কিছু শহরে শেষ মুহূর্তে কেনাকাটার জন্য ভিড় করেছিলেন বাসিন্দারা। সকাল থেকেই রাজ্যের একাধিক শহরে লকডাউনের কারণে দোকান বাজারে ভিঁড় বাড়ছিল। এই নিয়ে উদ্বেগও বাড়ছিল।

লকডাউন না মানলে আইনি পদক্ষেপ
লকডাউন যাতে সকলে মেনে চলেন সেজন্য কড়া পদক্ষেপ করার জন্য রাজ্য সরকারগুলিকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লকডাউন না মানলে ৬ মাসের েজল পর্যন্ত হতে পারে বলে জানানো হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যবাসীকে ঘরে থাকার অনুরোধ জানিয়েছেন। প্রয়োজনে বলপ্রয়োগ করে বাড়িতে থাকতে বাধ্য করা হবে বলে জানিয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications