সোমনাথ চট্টোপাধ্যায়ের মৃত্যু এক ইন্দ্রপতন! প্রতিক্রিয়া বামফ্রন্ট চেয়ারম্যানের
সোমনাথ চট্টোপাধ্যায়ের মৃত্যুতে ইন্দ্রপতন। এমনটাই মন্তব্য করলেন বামফ্রন্ট চেয়ারম্যান তথা সিপিএম নেতা বিমান বসু। সোমনাথ চট্টোপাধ্যায়ের মৃত্যুতে গণ আন্দোলনের ক্ষতি হল বলে মন্তব্য করেছেন তিনি।
সোমনাথ চট্টোপাধ্যায়ের মৃত্যুতে ইন্দ্রপতন। এমনটাই মন্তব্য করলেন বামফ্রন্ট চেয়ারম্যান তথা সিপিএম নেতা বিমান বসু। সোমনাথ চট্টোপাধ্যায়ের মৃত্যুতে গণ আন্দোলনের ক্ষতি হল বলে মন্তব্য করেছেন তিনি।

সোমনাথ চট্টোপাধ্যায় বিশিষ্ট ও বড়মাপের নেতা। একইসঙ্গে তিনি যুক্তিপূর্ণ নেতাও। সোমনাথ চট্টোপাধ্যায়ের মৃত্যুতে এমনটাই প্রতিক্রিয়া জানিয়েছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।
সোমনাথ চট্টোপাধ্যায়ের মৃত্যু দলের বাইরের ব্যাপার নয় বলেও মন্তব্য করেছেন বিমান বসু। ২০০৮-এ তৎকালীন কংগ্রেস সরকারের সঙ্গে পারমাণবিক চুক্তি ইস্যুতে স্পিকারের পদ থেকে পদত্যাগ না করায় সোমনাথ চট্টোপাধ্যায়কে বহিষ্কার করেছিল তৎকালীন প্রকাশ কারাতের নেতৃত্বাধীন সিপিএম। যদিও এই সিদ্ধান্তের সঙ্গে দলের অনেকেই সহমত ছিলেন না। দল থেকে বহিষ্কার করা হলেও, অন্য কোনও দলে যোগ দেননি সোমনাথ চট্টোপাধ্যায়।
বিমান বসু তাঁর শ্রদ্ধা জানাতে গিয়ে বলেছেন, পার্টি সদস্য না থাকলেও, যোগাযোগ ছিল সোমনাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে। বাম-গণতান্ত্রিক বিভিন্ন আন্দোলনে পরামর্শ দিয়ে সাহায্য দিয়েছিলেন তিনি। সেই প্রসঙ্গে বিমান বসু বলেন, গণ আন্দোলনের ক্ষতি হয়ে গেল সোমনাথ চট্টোপাধ্যায়ের মৃত্যুতে।
-
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন











Click it and Unblock the Notifications