Kolkata Weather: আর্দ্রতাজনিত অস্বস্তি না হাল্কা বৃষ্টি? একনজরে কলকাতার আবহাওয়ার পূর্বাভাস

Kolkata Weather: শহর কলকাতার আকাশ সকাল থেকে মোটামুটি পরিষ্কার। হাল্কা কিংবা ভারী আপাতত কোনও রকমের বৃষ্টির কোনও পূর্বাভাস নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর। কলকাতা তথা দক্ষিণবঙ্গ থেকে আপাতত বর্ষা বিদায় না হলেও চলতি সপ্তাহে তার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

অন্যদিকে তাপমাত্রা তুলনামূলকভাবে কিছুটা বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি কিছুটা রয়েছে। তবে সপ্তাহ খানেকের মধ্যেই তা কমে যাবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

Kolkata Weather

মঙ্গলবার সকালে আবহাওয়া দফতর (Kolkata Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ অংশত মেঘলা থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৪ ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। সোমবার যা ছিল ২৮.২ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৩ শতাংশ, সর্বনিম্ন ৫০ শতাংশ। গত ২৪ ঘন্টায় কোনও বৃষ্টিপাত হয়নি।

এদিন সূর্য অস্ত যাবে বিকেল ৫.১৮-তে আর মঙ্গলবার সূর্য উঠবে সকাল ৫.৩১-তে।

সোমবার মৌসুমী বায়ু পূর্ব উত্তর প্রদেশ, পূর্ব মধ্য প্রদেশের বাকি অংশ, বিহার, ছঝাড়খণ্ড, ছত্তিশগড়, তেলেঙ্গানা, নর্থ ইন্টেরিয়র কর্নাটকের কিছু অংশ থেকে বিদায় নিয়েছে। এছাড়াও মহারাষ্ট্রের বেশিরভাগ এবং এবং আরব সাগরের মধ্যভাগ থেকে বিদায় নিয়েছে মৌসুমী বায়ু।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+