সাবধান! কলকাতার রাস্তায় বেপরোয়া গাড়ি চালালে আর রক্ষা নেই, অনিবার্য হাজতবাস
কলকাতার রাস্তায় বেপরোয়া গাড়ি চালালে আর রক্ষা নেই। হাজতবাস এবার অনিবার্য। এবার থেকে নির্দিষ্ট গতিসীমা অতিক্রম করলেই জেলা যেতে হবে বাইক আরোহী বা অন্যান্য গাড়ি চালককে।
কলকাতার রাস্তায় বেপরোয়া গাড়ি চালালে আর রক্ষা নেই। হাজতবাস এবার অনিবার্য। এবার থেকে নির্দিষ্ট গতিসীমা অতিক্রম করলেই জেলা যেতে হবে বাইক আরোহী বা অন্যান্য গাড়ি চালককে। আধুনিক প্রযুক্তিকে হাতিয়ার করেই বেপরোয়া বাইক ও গাড়ি রুখতে কঠোর হয়েছে কলকাতা পুলিশ। আইন ভাঙলেই বিপদের খাঁড়া ঝুলছে। চালকরা তাই সাবধান!

কলকাতার রাস্তায় বেপরোয়া গাড়ি চিহ্নিত করতে আগেই বিশেষ ক্যামেরা লাগানো হয়েছিল। বিশেষ ক্যামেরায় উঠে যাওয়া ছবি দেখেই বাড়িতে পাঠানো হত অভিযোগপত্র। তারপর জরিমানা। কিন্তু এই শাস্তিতে মালুম নেই বেপরোয়া চালকদের। তারা বারবার জরিমানা দিয়ে ছাড় পেয়ে যান।
তাই বিকল্প চিন্তা-ভাবনা শুরু করে কলকাতা পুলিশ। জরিমানা দিয়ে ছাড় পাওয়া রুখতে এবার বদ্ধপরিকর তারা। এবার নির্দিষ্ট গতিসীমার থেকে জোরে গাড়ি চালালে বেপরোয়া গাড়ি চালানোর ধারা দেবে কলকাতা পুলিশ। ভারতীয় দণ্ডবিধির ২৭৯ ধারা অনুসারে বেপরোয়া গাড়ি চালানোর দায়ে দোষী প্রমাণিত হলে সর্বোচ্চ ছ-মাসের জেল হতে পারে।
শুধু জেলই নয়, তিন মাসের জন্য বাতিল হয়ে যাবে লাইসেন্স। ইতিমধ্যে বিভিন্ন ক্যামেরায় মোট ৪২ জনকে চিহ্নিত করা হয়েছে বেপরোয়া গাড়ি চালানো অভিযুক্ত হিসেবে। নজর রাখা হয়েছে ১০০টি গাড়ির উপর। বারবার গতিসীমা লঙ্ঘন করলেই ব্যবস্থা নেওয়া হবে। শহরজুড়ে লাগানো স্পিড ট্র্যাপ দেকে আইনি প্রক্রিয়া শুরু করবে পুলিশ। তাই এবার গাড়ি ছোটান বুঝে সুঝে। জানবেন সবসময় আপনি নজরদারির আওতায় রয়েছেন।
-
ষষ্ঠ সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন! কতজনের নাম রয়েছে? বাদের খাতায় কত জন? -
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ইরানের হুমকি! এপ্রিলের শুরু থেকেই হামলা হতে চলেছে গুগল-অ্যাপল সহ ১৮টি মার্কিন কোম্পানিতে -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন?











Click it and Unblock the Notifications