এটিএম-সহ ব্যাঙ্ক প্রতারণা রুখতে অভিনব প্রচার কলকাতা পুলিশের, দেখুন ভিডিও

এটিএম-সহ ব্যাঙ্ক প্রতারণা রুখতে সোশ্যাল মিডিয়ায় প্রচার শুরু করল কলকাতা পুলিশ। চার মিনিটের ভিডিওটি তৈরি করেছে কলকাতা পুলিশের ডিটেক্টিভ ডিপার্টমেন্টের অ্যান্টি ব্যাঙ্ক ফ্রড বিভাগ।

এটিএম-সহ ব্যাঙ্ক প্রতারণা রুখতে সোশ্যাল মিডিয়ায় প্রচার শুরু করল কলকাতা পুলিশ। চার মিনিটের ভিডিওটি তৈরি করেছে কলকাতা পুলিশের ডিটেক্টিভ ডিপার্টমেন্টের অ্যান্টি ব্যাঙ্ক ফ্রড বিভাগ। ভিডিওটিতে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ, ব্যাঙ্ক-জালিয়াতির শিকার হওয়া থেকে বাঁচতে গেলে যা অবশ্যই মাথায় রাখা উচিত। মেনে চলা উচিত।

এটিএম-সহ ব্যাঙ্ক প্রতারণা রুখতে অভিনব প্রচার কলকাতা পুলিশের, দেখুন ভিডিও

কলকাতায় একের পর এক এটিএম প্রতারণার খবর সামনে এসেছে। এছাড়াও ফোন করে এসবিআই-এ ম্যানেজার পরিচয় দিয়ে আধা বাংলায় আধার লিঙ্কের জানতে চাওয়ার মাধ্যমে এটিএম-এর তথ্য হাতিয়ে নেওয়া আগে থেকে ছিল। দুই প্রতারণার শিকার বহু মানুষ। মানুষ কিছুটা সচেতন হয়েছেন, আরও মানুষকে সচেতন করতেই এবার ভিডিও প্রকাশ কলকাতা পুলিশের।

কলকাতা পুলিশের তরফে থেকে অনুরোধ, সময় করে দেখুন এবং সতর্ক থাকুন। এবং সম্ভব হলে শেয়ার করুন ভিডিওটি, যাতে বেশি মানুষ জানতে পারেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+