Durga Puja Carnival 2023: কার্নিভালের রাতে ফিরবেন কীভাবে? কেমন থাকবে বাস-মেট্রোর পরিষেবা
Durga Puja Carnival 2023: এ যেন শেষ হয়েও হচ্ছে না! রাত পোহালেই রেড রোডে কার্নিভাল। যেখানে একাধিক পুজো অংশ নেবে। আর এই কার্নিভাল দেখতে বিদেশের একাধিক প্রতিনিধিরাও অংশ নেবেন। এমনকি মানুষও এই কার্নিভাল দেখতে পাবেন। এজন্যে কোনও কোনও কার্ড প্রয়োজন হবে না। এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তাঁর কথায় নির্দিষ্ট জায়গায় বসে এই কার্নিভাল (Durga Puja Carnival 2023) দেখা যাবে।

- Durga Puja Carnival 2023: রাত পর্যন্ত মেট্রো পরিষেবা
ফলে শুক্রবার কার্নিভাল দেখতে বহু মানুষ ভিড় জমাতে পারেন। এমনটাই মনে করছেন প্রশাসনের আধিকারিকরা। আর তাই শুক্রবার পর্যাপ্ত বাস চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একাধিক রুটে এই বাস চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অন্যদিকে মেট্রোও (Kolkata Metro) গভীর রাত পর্যন্ত চলবে। চলবে ২৫২ টি মেট্রো। এমনটাই বিজ্ঞপ্তি দিয়ে মেট্রোর তরফে জানানো হয়েছে। শুধু তাই নয়, রাজ্য সরকারের অনুরোধ রেখেই মেট্রোর সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন মেট্রো।
- Durga Puja Carnival 2023: মেট্রোর (Kolkata Metro) তরফে দেওয়া বিজ্ঞপ্তি তুলে দেওয়া হল-
Kolkata Metro এর প্রথম সার্ভিস-
At 06:50hrs.from Kavi Subhash to Dakshineswar
At 06:50 hrs. from Dumdum to Kavi Subhash
At 06:55 hrs. from Dumdum to Dakshineswar
At 07:00 hrs. from Dakshineswar to Kavi Subhash
- Kolkata Metro এর শেষ সার্ভিস
At 22:58 hrs. from Dakshineswar to Kavi Subhash (instead of 21:28 hrs.)
At 23:00 hrs. from Kavi Subhash to Dakshineswar (instead of 21:30 hrs.)
At 23:10 hrs. from Dumdum to Kavi Subhash (instead of 21:40 hrs.)
At 23:10 hrs. from Kavi Subhash to Dumdum (instead of 21:40 hrs.)
- Durga Puja Carnival 2023: বাসও মিলবে গভীর রাত পর্যন্ত
অন্যদিকে রেড রোডে কার্নিভাল (Durga Puja Carnival 2023) শেষ হতে অনেকটাই রাত পেরিয়ে যাবে। ফলে গভীর রাত পর্যন্ত একাধিক রুটে সরকারি বাস চলবে বলে খবর। চলবে বেসরকারি বাসও। এমনকি মধ্যরাত পর্যন্ত মেট্রোও চালানো হবে বলে জানা গিয়েছে।
জানা যাচ্ছে, ঠাকুরপুকুর, আমতলা, পর্ণশ্রী, গড়িয়া, ঠাকুরপুকুর, যাদবপুর, পাটুলি রুটে একাধিক সরকারি বাস চালানো হবে। পাশাপাশি নিউ টাউন, ডানলপ রুটেও মিলবে বাস। যা খবর, মোট রাতে ২৩ টি সরকারি বাস চালানো হবে এমন বহু রুটে।












Click it and Unblock the Notifications