Kolkata Metro: লক্ষ্মীপুজোর দিনে কোন স্টেশন থেকে কখন মিলবে পরিষেবা? টাইম জানাল মেট্রো
Kolkata Metro: রাত পোহালেই লক্ষ্মীপুজো! মা লক্ষ্মীর (Laxmi Puja 2023) আরাধনায় মেতে উঠবে গোটা রাজ্যে। আজ শুক্রবার থেকেই সেই প্রস্তুতি শুরু হয়ে গেছে। আর লক্ষ্মীপুজোর দিনেও বিশেষ পরিষেবা রাখছে কলকাতা মেট্রো। তবে তা অনেকটাই কম। ইতিমধ্যে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছেন মেট্রো কতৃপক্ষ।
মেট্রোর তরফে দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, কোজাগরী লক্ষ্মীপুজো (Laxmi Puja 2023) উপলক্ষে আগামীকাল শনিবার অর্থাৎ ২৮ অক্টোবর ১৮৮টি মেট্রো পরিষেবা (Kolkata Metro) থাকবে। আর তা সকাল ৬ টা ৫০ মিনিট থেকে শুরু হবে। পরিষেবা মিলবে রাত ৯ টা ৪০ মিনিট পর্যন্ত। অন্যান্য দিনের তুলনায় পরিষেবায় অনেকটাই কাটছাঁট করা হয়েছে। সম্পূর্ণ তথ্য নীচে বিস্তারিত উল্লেখ করা হল-

Kolkata Metro: প্রথম পরিষেবা -
- সকাল ৬টা ৫০ মিনিট- দমদম থেকে কবি সুভাষ
- সকাল ৬ টা ৫০ মিনিট- কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর
- সকাল ৬টা ৫৫ মিনিট- দমদম থেকে দক্ষিণেশ্বর
- সকাল ৭ টা দক্ষিনেশ্বর থেকে কবি সুভাষ
Kolkata Metro: শেষ পরিষেবা -
- রাত ২১ টা ২৮ মিনিট- দক্ষিনেশ্বর থেকে কবি সুভাষ
- রাত ২১ টা ৩০ মিনিট - কবি সুভাষ থেকে দক্ষিনেশ্বর
- রাত ২১টা ৪০ মিনিট- দমদম থেকে কবি সুভাষ
- রাত ২১টা ৪০ মিনিট - কবি সুভাষ থেকে দমদম
দুর্গাপুজোয় সপ্তমী থেকেই দশমী পর্যন্ত দিন-রাত চলেছে মেট্রো (Kolkata Metro) পরিষেবা। তবে ভিড় সামলাতে পঞ্চমী থেকেই বাড়তি মেট্রো চালানো হয়। সেই হিসাব অনুযায়ী অর্থাৎ পঞ্চমী থেকে দশমী পর্যন্ত ৪১ লক্ষ ৬৫ হাজার মানুষ মেট্রোয় (Kolkata Metro) যাত্রা করেছেন। এমনটাই উঠে এসেছে মেট্রোর দেওয়া তথ্যে।
আর সেই তথ্য অনুযায়ী, ৩৯ লক্ষ ৪৬ হাজার ৯৪৫ জন যাত্রী উত্তর-দক্ষিণ মেট্রোয় সফর করেছেন। অন্যদিকে ২ লক্ষেরও বেশি যাত্রী ইস্ট ওয়েস্ট মেট্রোয় (Kolkata Metro) যাত্রা করেছেন। আর তাতে ৬.১২ কোটি টাকা আয় করেছে মেট্রো।












Click it and Unblock the Notifications