Kolkata High Court: মেডিকেল কলেজে চরম অচালবস্থা, হাইকোর্টে মামলা দায়ের রোগীর পরিবারের

Kolkata High Court: মেডিকেল কলেজে চরম অচালবস্থা, হাইকোর্টে মামলা দায়ের রোগীর পরিবারের

কলকাতা মেডিকেল কলেজে ছাত্র বিক্ষোভ জেরে তুমুল অচলাবস্থা তৈরি হয়েছে। ব্যহত হচ্ছে রোগী পরিষেবা। তাই নিয়ে এবার কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করলেন রোগীর পরিবার। বিচারপতি রাজশেখর মান্থার এজলাসে এই মামলার জরুরি শুনানির আর্জি জানানো হয়েছে। বুধবার মামলার শুনানি হওয়ার কথা। গতকাল রাত থেকে শুরু হয়েছে কলকাতা মেডিকেল কলেছে ছাত্র বিক্ষোভ। হাসপাতালে অধ্যক্ষ এবং বিভাগীয় প্রধানদের আটকে রেখে বিক্ষোভ েদখাচ্ছেন তাঁরা।

হাইকোর্টে মামলা

হাইকোর্টে মামলা

কলকাতা মেডিকেল কলেজে তুমুল বিক্ষোভের জেরে চিকিৎসা পরিষেবা বিপর্যস্ত হয়ে পড়েছে। গতকাল রাত থেকে অধ্যক্ষ সহ বিভিন্ন বিভাগের প্রধানদের ঘেরাও করে বিক্ষোভ দেখাচ্ছেন ডাক্তারি পড়ুয়ারা। তাঁরা বিক্ষোভ দেখাতে শুরু করেছেন ছাত্র সংসদের নির্বাচনের দাবিতে। তার জেরে চূড়ান্ত বিশৃঙ্খলা তৈরি হয়েছে মেডিকেল কলেজে। ব্যহত হচ্ছে রোগীদের পরিষেবা। তাই নিয়ে এবার কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছেন রোগীর পরিবারের লোকেরা। আগামীকাল বিচারপতি রাজশেখর মান্থার বেঞ্চে শুনানি হওয়ার কথা।

উত্তাল মেডিকেল কলেজ

উত্তাল মেডিকেল কলেজ

ছাত্র সংসদের নির্বাচনের দাবিতে উত্তাল কলকাতা মেডিকেল কলেজ। গতকাল রাত থেকে মেিডকেল কলেজের অধ্যক্ষ, বিভাগীয় প্রধানদের আটকে রেখে বিক্ষোভ দেখাচ্ছে ডাক্তারি পড়ুয়ারা। সকাল থেকেও সেই বিক্ষোভ জারি রয়েছে। এখনও বিক্ষোভ মুক্ত হননি তারা। তাঁরা ছাত্রদের কাছে বারবার জানিয়েছেন ঘেরাওটা যেন তুলে নেওয়া হয়। কিন্তু এখনও পর্যন্ত বিক্ষোভকারী ছাত্রদের কাছ থেকে কোনও জবাব পাওয়া যায়নি। হাসপাতালের সুপার বারবার তাঁদের বিক্ষোভ সরিয়ে নেওয়ার আর্জি জানিয়েছেন।

ব্যহত পরিষেবা

ব্যহত পরিষেবা

ছাত্র সংসদের নির্বাচনের দাবিতে ছাত্রদের বিক্ষোভের জেরে ব্যহত হচ্ছে চিকিৎসা পরিষেবা। দীর্ঘ হয়রানির শিকার হচ্ছেন রোগীরা। এই নিয়ে তুমুল শোরগোল পড়ে গিয়েছে হাসপাতালে। এমনকী হাসপাতালের স্বাস্থ্যকর্মীরাও সামিল হতে শুরু করেছিলেন বলে অভিযোগ। তাঁরাও পরিষেবা দিচ্ছিলেন না। অসংখ্য মুমুর্ষু রোগী হাসপাতালে চরম হয়রানির শিকার হয়েছেন। এমনকী রক্তপরীক্ষা পর্যন্ত করা হচ্ছে না বলে অভিযোগ করেছেন রোগীরা।

পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ

পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ

অধ্যক্ষ সহ সব বিভাগের প্রধানদের ঘেরাও করে বিক্ষোভ দেখাচ্ছে ছাত্ররা। তার জেরে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে যে চরম হয়রানির শিকার হচ্ছেন রোগীরা। তা নিয়ে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছে। হাসপাতালে এই বিশৃঙ্খলা তৈরির পরেও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কোনও উদ্যোগ নিচ্ছে না বলে অভিযোগ করা হয়েছে। প্রশাসনিক উদাসীনতার অভিযোগ তুলেেছন তাঁরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+