বেসরকারি স্কুলের ফি ও খরচ খতিয়ে দেখতে কমিটি গঠন হাইকোর্টের

বেসরকারি স্কুলের ফি ও খরচ খতিয়ে দেখতে কমিটি গঠন হাইকোর্টের

রাজ্যের বেসরকারি স্কুলের ফি ও বিভিন্ন খাতে খরচের বিষয় খতিয়ে দেখতে দুই সদস্যের কমিটি গঠন করে দিল কলকাতা হাইকোর্ট‌। দুই সদস্যের কমিটির এক জন সদস্য হিসেবে থাকছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সুরঞ্জন দাস ও অপরজন সিনিয়র সেকেন্ডারি কাউন্সিলের প্রাক্তন সেক্রেটারি গোপা দত্ত।

বেসরকারি স্কুলের ফি ও খরচ খতিয়ে দেখতে কমিটি গঠন হাইকোর্টের

স্কুলগুলো কোন খাতে, কত টাকা নিচ্ছে, এবং কত ছাড় দিচ্ছে সেই সংক্রান্ত বিষয়ে খতিয়ে দেখে মামলার পরবর্তী শুনানিতে আদালতে বিস্তারিত রিপোর্ট দেবে এই কমিটি।

মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ এই কমিটি গঠনের পাশাপাশি, একটি ই-মেইল আইডি খোলার নির্দেশ দেন। ই-মেইলের পাসওয়ার্ড আদালত ও শুধুমাত্র এই কমিটির গাছেই থাকবে বলে জানিয়েছে ডিভিশন বেঞ্চ। এর আগে পর্যন্ত রাজ্যের ১১২টি বেসরকারি স্কুল যে হলফনামা পেশ করেছিল আদালতে তাতে যদি নতুন কোনো সংযোজন হয় তাহলে তা ই-মেইল মারফত জানাতে হবে ২৯ আগস্টের মধ্যে। মামলার পরবর্তী শুনানি ৭ সেপ্টেম্বর।

বেসরকারি স্কুলের ছাত্র-ছাত্রীদের ফি মুকুবের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টে দায়ের হওয়া জনস্বার্থ মামলায়, এদিন মামলাকারী ভিনীত রূইয়া জানান, আদালতের নির্দেশ মত যে সমস্ত স্কুল বকেয়া টাকা নেওয়ার জন্য ওয়েবসাইট চালু করতে পারছিল না, সেই সেই স্কুল কে নিজের দায়িত্বে ফি নেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+