KMC Election Results 2021: ২ আসনে জয় হলেও বিজেপির থেকে বেশি আসনে দ্বিতীয় বামেরা! খুশি ফিরহাদ-দেবাশিসরা
KMC Election Results 2021: ২ আসনে জয় হলেও বিজেপির থেকে বেশি আসনে দ্বিতীয় বামেরা! খুশি ফিরহাদ-দেবাশিসরা
কলকাতা পুরসভা নির্বাচনে (kolkata municipal corporation election 2021) তৃণমূলে ঐতিহাসিক জয়। প্রতিবেদন লেখার সময় পর্যন্ত তৃণমূল ১৪৪টির মধ্যে ১৩৪টি আসনে এগিয়ে কিংবা জয়ী হয়েছে (kolkata corporation election results) । বিজেপি ৩ টি এবং বাম-কংগ্রেস দুটি করে আসনে জয়ী হয়েছে। তবে মোট ফলের নিরিখে বামেরা (Left) কলকাতায় তৃণমূলের (Trinamool Congress) প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে এসেছে। তাতে খুশি ফিরহাদ হাকিম (Firhad Hakim) থেকে শুরু করে দেবাশিস কুমারের (Debashis Kumar) মতো হেভিওয়েট তৃণমূল নেতারা।

শতাংশের নিরিখে বামেদের প্রাপ্ত ভোট
এবারের পুর নির্বাচনে তৃণমূল পেয়েছে ৭১.৯৫ শতাংশ ভোট। এরপরেই রয়েছে সিপিএম, তারা পেয়েছে ৯.০১ শতাংশ ভোট। বামেদের মধ্যে ফরওয়ার্ড ব্লক ০.৫২%, সিপিআই ০.৯৩%, আরএসপি ০.৬৭% ভোট পেয়েছে। বিজেপি পেয়েছে ৮.৯৪% ভোট। কংগ্রেস পেয়েছে ৪.৪৭ শতাংশ ভোট।

দ্বিতীয়স্থানে থাকার নিরিখে বামেরা
তৃণমূলের প্রাপ্ত ১৩৪ টি আসন বাদ গিলে বিজেপি দখল করেছে ২২,২৩ এবং ৫০ নম্বর ওয়ার্ড। কংগ্রেস পেয়েছে ৪৫ ও ১৩৭ নম্বর ওয়ার্ড। বামেরা পেয়েছে ৯২ ও ১০৩ নম্বর ওয়ার্ড। এর মধ্যে ৯২ নম্বর
ওয়ার্ডটি সিপিআই-এর এবং ১০৩ নম্বর ওয়ার্ডটি সিপিএম-এর দখলে গিয়েছে। বাকি ৪৩, ১৩৫ এবং ১৪১ নম্বর ওয়ার্ড গিয়েছে নির্দলদের দখলে। যদিও এই তিন নির্দল প্রার্থী জয়ের পরে তৃণমূলে যোগ দেওয়ার ব্যাপারে ইচ্ছাপ্রকাশ করেছেন।
ফলাফলের বিচার করলে দেখা যাবে বামের কলকাতার ৬৬ টি আসনে দ্বিতীয় স্থানে রয়েছে। অন্যদিকে বিজেপি দ্বিতীয় স্থানে রয়েছে ৪৭ টি আসনে। কংগ্রেস ১৬ টি আসনে দ্বিতীয়স্থানে রয়েছে। নির্দলরা দ্বিতীয়স্থানে রয়েছে ৫ টি আসনে।

বিধানসভার নিরিখে ফল ভাল বামেদের
বিধানসভা নির্বাচনের ফলের নিরিখে কলকাতায় বিজেপির ভোট ছিল প্রায় ৩০ শতাংশের মতো। কিন্তু তা নেমে গিয়েছে দশ শতাংশের নিচে। ভোট বেড়েছে বামেদের। বিধানসভা ভোটে যেখানে কলকাতার কোনও ওয়ার্ডেই বামেদের কোনও অস্তিত্বই ছিল না। সিপিএম তথা বামেদের এই ভোট প্রাপ্তি শুধু বাম শিবিরেই নয়, তৃণমূল শিবিরেও অক্সিজেন জুগিয়েছে। প্রসঙ্গত এই নির্বাচনে তৃণমূলের ভোট দেড়গুণ বেড়েছে। বিজেপির ২৩ থেকে ২৪ শতাংশ যে ভোট কমেছে তার বেশিরভাগটা তৃণমূলের দিকে গেলেও, কিছুটা এসেছে বাম শিবিরেও।

খুশি ফিরহাদ-দেবাশিসরা
বামেদের এই ফলাফলে খুশি তৃণমূল নেতা ফিরহাদ হাকিমষ তিনি বলেছেন বামেরা থাকাটা শুভ। কেননা বাংলায় বিভেদের রাজনীতি থাকতে পারে না। অন্যদিকে অপর হেভিওয়েট দেবাশিস কুমার বলেছেন তৃণমূলের জয়টা অবধারিত ছিল। তার ৮৫ নম্বর ওয়ার্ডে সিপিএম দ্বিতীয় স্থানে উঠে এসেছে। আর বিজেপি তৃতীয়স্থানে নেমে গিয়েছে। তিনি আরও বলেছেন, বাম-বিজেপির মধ্যে ভোটের যে পার্থক্য ছিল তার অনেকটাই মেক-আপ করে এগিয়েছে বামেরা। বামেরা ভোট পুনরুদ্ধারের চেষ্টায় সফল হয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি।
-
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
মমতা সাধারণ মানুষকে দিচ্ছেন, নিয়ে নিচ্ছেন মোদী! দাবি অভিষেকের -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
অবৈধ ভোটারদের নাম ঢোকাচ্ছে বিজেপি, অভিযোগ মমতার, চিঠি দিলেন জ্ঞানেশ কুমারকেও -
মমতা বনাম শুভেন্দু লড়াইয়ে যোগ শাহের, ভবানীপুরে বাড়ছে রাজনৈতিক চাপানউতোর -
বাংলায় বিজেপি নাকি তৃণমূল, কারা গড়বে সরকার? কী বলছে সাম্প্রতিক জনমত সমীক্ষা -
ভোটের ময়দানে প্রস্তুত বিজেপি! আরও ১৩টি কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা পদ্ম-শিবিরের, কোথায় কে? জেনে নিন -
ষষ্ঠ সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন! কতজনের নাম রয়েছে? বাদের খাতায় কত জন? -
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ












Click it and Unblock the Notifications