কর্মবিরতি উঠছে না, ফের বৈঠক চাইছেন জুনিয়র ডাক্তাররা

কর্মবিরতি থেকে সরে আসছেন না জুনিয়র চিকিৎসকরা৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধও শেষ অবধি কাজ হল না৷ স্বাস্থ্য ভবনের সামনেই জুনিয়র চিকিৎসকদের আন্দোলন চলবে৷ এই কথা গতকাল গভীর রাতে জানানো হয়েছে আন্দোলনকারীদের পক্ষ থেকে। আজ ফের আলোচনা চেয়ে ইমেল করা হল তাঁদের তরফে।

আন্দোলনকারীরা সোমবার মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে বৈঠক করেছিলেন। সেই বৈঠকে একাধিক দাবি মেনে নেয় রাজ্য সরকার। কলকাতা পুলিশ কমিশনারের পদ থেকে সরে গিয়েছেন বিনীত গোয়েল। কলকাতার নতুন সিপি মনোজ ভার্মা। এছাড়াও একাধিক স্বাস্থ্য কর্তার বদল হয়েছে। কিন্তু নিজেদের জায়গায় অটুট থাকছেন জুনিয়র চিকিৎসকরা।

Rg kar doctor

কর্মবিরতি ও অবস্থান আন্দোলন চলবে তাঁদের। স্বাস্থ্যসচিবের বদল দরকার। এই দাবিতে আন্দোলনকারীরা অনড়৷ তাঁরা দাবি করেছেন, সুরক্ষা ও ছাত্র সংসদ সংক্রান্ত বিষয়ে দাবি পূরণ করা হয়নি। ফের আলোচনা করতে চান জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধিরা৷ মুখ্যসচিব মনোজ পন্থকে চিঠি দিলেন তিনি।

কর্মবিরতি কি উঠবে? সেই নিয়ে সুপ্রিম কোর্টেও শুনানির সময় কথা উঠেছিল৷ সুপ্রিম কোর্ট এই বিষয়ে কোনও নির্দিষ্ট নির্দেশ দেননি৷ মঙ্গলবার বিকেলের পর আলোচনা শুরু হয় আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের। গভীর রাত পর্যন্ত সেই আন্দোলন চলে। রাত দেড়টা নাগাদ সাংবাদিক সম্মেলন করেন তাঁরা।

তাঁদের পাঁচ দফা দাবির সব কটা এখনও মানা হয়নি। সুরক্ষা সম্পর্কে সুপ্রিম কোর্টেও প্রশ্ন উঠেছে। সুরক্ষা প্রসঙ্গে তাঁদের দাবি যুক্তিসঙ্গত। এই দাবি করা হয়েছে। এছাড়াও ছাত্র সংসদ বিষয়েও বার্তা আসেনি সরকারের থেকে। আন্দোলনকারীরা নিজেদের দাবিতে অনড়। সেজন্যই ফের তাঁরা আলোচনা চাইছেন।

আন্দোলনকারীরা স্বাস্থ্যসচিবকে সরানোর দাবি করেছিলেন। সেই কথা মানা হয়নি৷ মুখ্যমন্ত্রী নারায়ণ স্বরূপ নিগমকেই স্বাস্থ্য সচিব হিসেবে রেখে দিয়েছেন। কিন্তু অন্যান্য কর্তা, ব্যক্তিদের বদল হয়েছে। তাঁদের দাবিতে অনড় থাকছেন আন্দোলনকারীরা। স্বাস্থ্য সচিবকেও পদ থেকে সরাতে হবে। গতকাল রাতের বৈঠকে সেই সিদ্ধান্তেই অনড় থাকছেন জুনিয়র ডাক্তাররা।

মানুষের স্বার্থে জুনিয়র ডাক্তারদের কাজে ফিরতে অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁরা নিজেরাও কাজে দ্রুত ফিরতে চান। আজ ফের সরকারের কাছে এই বিষয়ে বার্তা পাঠানো হয়েছে। এদিন বুধবার সকালে ফের ইমেল পাঠানো হয়েছে সরকারের কাছে। এ কথাও জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+