জাকারিয়া স্ট্রিটে নিজের দোকানেই খুন রত্ন ব্যবসায়ী
জাকারিয়া স্ট্রিটে খুন রত্ন ও গয়না ব্যবসায়ী। সোমবার রাতেই এই খুনের ঘটনা ঘটে। খবর পয়ে ঘটনাস্থলে যায় পুলিশ ও লালবাজারের গোয়েন্দারা। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।
জাকারিয়া স্ট্রিটে খুন রত্ন ব্যবসায়ী। সোমবার রাতেই এই খুনের ঘটনা ঘটে। খবর পয়ে ঘটনাস্থলে যায় পুলিশ ও লালবাজারের গোয়েন্দারা। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।

জাকারিয়া স্ট্রিটের জহুরি বাজার। সেখানকার নামী ব্যবসায়ী মহম্মদ সেলিম। প্রতিদিনের মতো সোমবার রাতেও ব্যস্ততা ছিল ৫ নম্বর জাকারিয়া স্ট্রিটের এসএন আম্বের জুয়েলার্সের মহম্মদ সেলিমের। তাঁকে বাড়ি নিয়ে যেতে গিয়েছিলেন গাড়ির চালক মহম্মদ ইলিয়াস। নারকেলডাঙার ওরিয়েন্ট রেসিডেন্সিতে থাকেন মহম্মদ সেলিম। চালকের দাবি, দোকানে ফোন করলে তাঁকে অপেক্ষা করতে বলেন মহম্মদ সেলিম। ঘণ্টা দেড়েক পেরিয়ে গেলেও দোকান বন্ধ করে না আসায় দোকানের সামনে যান চালক। দেখেন সাটার নামানো। গা়ড়ির চালকের দাবি, তিনি সাটার তুলে সেলিমের অ্যান্টি চেম্বারে যান। সেখানে গলায় ফাঁস দেওয়া এবং মুখে লিউকোপ্লাস্ট দেওয়া অবস্থায় সেলিমকে পড়ে থাকতে দেখেন ইলিয়াস।
ব্যবসায়ী সেলিমের গলায় ফাঁস দেওয়া ছিল বলে জানিয়েছেন অন্য ব্যবসায়ীরাও। কাঁচের ডিসপ্লেতে রাখা রাখা মূল্যবান বেশ কিছু পাথর এবং গয়না উধাও বলে জানা গিয়েছে। পাওয়া যায়নি ব্যবসায়ীর মোবাইলটিও।
এদিকে এই খবর পেয়েই পুলিশ কুকুর নিয়ে ঘটনাস্থলে যান লালবাজারের গোয়েন্দারা। স্থানীয় সূত্র থেকে প্রাথমিকভাবে জানা গিয়েছে, ৩ থেকে ৪ জন দোকানে ঢুকেছিল। তবে বিষয়টির তদন্তে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। ব্যবসায়ীর চালককে আটক করার পাশাপাশি জিজ্ঞাসাবাদ করা হচ্ছে স্থানীয়দেরও।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications