ইসকনের রথ বেরলো কলকাতায়, দড়িতে টান দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
কলকাতায় ইসকনের রথের চাকা ঘুরল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি বছরের মতো এবারও রথের দড়িতে টান দিলেন। রবিবার দুপুর আড়াইটে নাগাদ কলকাতা থেকে ইসকনের রথ বার হল। ইসকন মন্দির থেকে মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন প্রভু জগন্নাথ।
আগামী বছর দিঘায় প্রভু জগন্নাথে রথ বেরোবে। সে কথাও আগাম জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুরীর আদলে দিঘার মন্দির তৈরির কাজ প্রায় শেষ। আগামী বছরের আগেই সেই মন্দির ভক্তদের জন্য খুলে দেওয়া হবে। এই কথা আগেই জানানো হয়েছে। আগামী বছরের জন্য আগাম সুখবর শুনিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কলকাতার ইসকনে সকাল থেকেই আয়োজন প্রায় সাড়া ছিল। দুপুরে নির্দিষ্ট সময়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে যান। সেই সময় মুষলধারায় বৃষ্টি নামে। কিঞ্চিৎ সমস্যা দেখা দিয়েছিল। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বৃষ্টিকে উপেক্ষা করলেন।
রবিবার দুপুরে আকাশ কালো করে বৃষ্টি নামে। মুষলধারায় বৃষ্টি চলে বেশ কিছু সময়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার মধ্যে পৌঁছে গিয়েছিলেন ছাতা মাথায় করে। মুখ্যমন্ত্রী মিন্টো পার্কের ইসকনের মন্দিরে যান। ইসকনের সদস্য, সন্ন্যাসী, পুরোহিতদের সঙ্গে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এরপর মন্দিরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী। আরতির ডালা তিনি হাতে তুলে দেন। ফুল, মালা, প্রদীপ সাজিয়ে মুখ্যমন্ত্রী আরতি করেন। মুখ্যমন্ত্রী এদিন লাল পাড় সাদা শাড়ি পরেছিলেন। গায়ে চাদর জড়ানো ছিল। মুখ্যমন্ত্রী মন্দিরের বাইরে আসেন। রথের সামনে তিনি যান। মন্দিরের একাধিক জায়গায় তিনি ঘুরে দেখেন। নিরাপত্তারক্ষীরা তাঁর মাথায় ছাতা ধরে রেখেছিলেন।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, " পরের বছর থেকে আমরা দিঘায় বড় করে রথযাত্রা করব। আপনারা সকলে আসবেন। নিমন্ত্রণ রইল।" এরপর ইসকনের সদস্য, সন্ন্যাসীদের সঙ্গে রথের দড়িতে হাত লাগান। রথের দড়িতে টান দিয়ে কলকাতার ইসকনের রথযাত্রার সূচনা করলেন মুখ্যমন্ত্রী।












Click it and Unblock the Notifications