অবশেষে জামিন মঞ্জুর আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর, ৪০ দিন পর মিলছে মুক্তি
টানা ৪০ দিন পুলিশ ও জেল হেফাজতের পর আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর মুক্তি মিলছে। বৃহস্পতিবার তাঁর জামিন মঞ্জুর করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক। বিচারপতি রাজ্যকে প্রশ্মবাণে বিদ্ধ করেছিলেন আগেই। তখনই স্পষ্ট হয়
টানা ৪০ দিন পুলিশ ও জেল হেফাজতের পর আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর মুক্তি মিলছে। বৃহস্পতিবার তাঁর জামিন মঞ্জুর করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক। বিচারপতি রাজ্যকে প্রশ্মবাণে বিদ্ধ করেছিলেন আগেই। তখনই স্পষ্ট হয়ে গিয়েছিল এবার মিলতে পারে জামিন।

এদিন সেই বিচারপতিই নওশাদ সিদ্দিকীর জামিন মঞ্জুর করলেন। ভাঙড়-কাণ্ডে নওশাদ-সহ ৬৫ জন অভিযুক্তের মধ্যে ৬৪ জনের জামিন আগেই মঞ্জুর হয়েছিল। কিন্তু বিধায়ক নওশাদ সিদ্দিকীকে নানা মামলা দিয়ে আটকে রাখা হয়েছিল। কিন্তু এদিন আর তাঁর জামিন আটকাতে পারেনি রাজ্য।
রাজ্যের তরফে এদিনও জানতে চাওয়া হয়, পুলিশকে সরাসরি মারতে বলেছেন নওশাদ সিদ্দিকি। সরাসরি শারীরিক নিগ্রহের ঘটনায় তিনি যুক্ত। কিন্তু তার সমর্থনে কোনো ভিডিও ফুটেজ দেখাতে পারেনি সরকারি আইনজাবী। ফলে নওশদারে জামিনও আটকাতে পারেনি।
এদিন বিচারক জামিন মঞ্জুর করার পর রাজ্য আবেদন করে নওশাদকে যেন ১৫ দিন ঢুকতে না দেওয়া হয়। তবে রাজ্যের সেই আবেদনও খারিজ করে দেয় হাইকোর্ট। ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছে, কেস ডায়েরি থেকে এখনও পর্যন্ত কোনো প্রমাণ পাওয়া যায়নি।
আদালত নির্দেশ দিয়েছে, নওশাদকে তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করতে হবে। তদন্তকারী আধিকারিক ডাকলে যেতে হবে। মোট ৬৫ জন অভিযুক্তের মঘ্যে ৬৪ জনের আবেদন মঞ্জুর করল আদালত। কোনো শর্ত ছাড়াই জামিনের আবেদন মঞ্জুর করে আদালত।
রাজ্যের কাছে বিচারপতি জানতে চেয়েছিলেন, ছবি ও ভিডিও দেখে বেশ কয়েকজনকে শনাক্ত করেছে পুলিশ। নিই মার্কেট থানার অভিযোগের প্রেক্ষিতে দুজনকে শনাক্ত করা হয়েছে। কী প্রমাণ রয়েছে জানতে চান বিচারপতি। কিন্তু রাজ্যের তরফে যথাযথ প্রমাণ দেখাতে পারেনি রাজ্য।
রাজ্য বেশ কিছু ছবি দেখিয়েছিল। তা দেখে বিচারপতি বলেন, এই ছবি দেখে কী বোঝা যাচ্ছে? এটা কীসের ছবি। কিছুই বোঝা যাচ্ছে না ছবিতে। তবে দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। প্রসঙ্গত গত ২১ জানুয়ারি গ্রেফতার হয়েছিলেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী।
নিউ মার্কেট থানার অভিযোগের প্রেক্ষিতে ২ জনকে শনাক্ত করা হয়েছে বলে জানায় রাজ্য। তার কী প্রমাণ আছে, প্রশ্ন করে আদালত। তারপরই ছবি দেখালে রাজ্যকে ভর্ৎসনা করে রাজ্য। পুলিশকে মারা হচ্ছে সেই প্রমাণ কোথায়? প্রশ্ন করেন অভিযুক্তে পক্ষে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য।
তিনি বলেন, আহত পুলিশকর্মীর প্রতি আমাদের সহানুভূতি আছে। কিন্তু আমাদের যুক্ত থাকার প্রমাণ কোথায়? বিকাশরঞ্জন ভট্টাচার্য সওয়াল করেন, ৪০ দিনের ওপর জেলবন্দি, তার মধ্যে ১০ দিন পুলিশি হেফাজত। এটা কোন মামলার তদন্ত চলছে? তিনি বলেন, যেখানেই গণতন্ত্রের ওপর আক্রমণ হবে, আমি সেখানেই আছি।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications