২০ বছরের বড় স্ত্রীর অস্ত্রে দু-কান হারাল স্বামী, জেনে নিন বিস্তারিত
স্বামীকে বন্দুকের সামনে দাঁড় করিয়ে দু-কান কেটে নেওয়ার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে। ঘটনাটি নারকেলডাঙা থানা এলাকার। আশঙ্কাজনক অবস্থায় স্বামীকে এনআরএস হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
স্বামীকে বন্দুকের সামনে দাঁড় করিয়ে দু-কান কেটে নেওয়ার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে। ঘটনাটি নারকেলডাঙা থানা এলাকার। আশঙ্কাজনক অবস্থায় স্বামীকে এনআরএস হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পরিবারের তরফে নারকেলডাঙা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পলাতক স্ত্রীর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

যুবক মহম্মদ তনবীরের বর্তমান বয়স ২০। স্ত্রী মুমতাজের ৪০ বছর। বর্তমান নিবাস ৭৭/১১ নারকেলডাঙা থানা এলাকার নর্থ রোড। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ২০ বছরের বড় মুমতাজের প্রেমে পড়ে গিয়েছিলেন তনবীর। দু-বছর আগে বিয়ে। তবে বিয়ের পর থেকে তনবীরকে শ্বশুর বাড়িতে থাকতে হত। সব-সময় শুনতে হত স্ত্রী-সহ শ্বশুরবাড়ির লোকজনের কথা। অমান্য করলেই জুটতো অত্যাচার।
এরই মধ্যে তনবীরের মা বিষয়টি মিটমাটের চেষ্টা করেন। টাকা দিয়ে রফার চেষ্টা করেন তিনি। অভিযোগ তাতেও কোনও লাভ হয়নি।
পরিবার সূত্রে জানা গিয়েছে, স্ত্রীর অত্যাচার সহ্য করতে না পেরে মঙ্গলবার সকালে মল্লিকপুর পালিয়ে গিয়েছিল তনবীর। কিন্তু সেখান থেকেই তাকে ধরে আনা হয়। বন্দুক দেখিয়ে ভয় দেখানো শুরু হয়। চলে নানা ধরনের অত্যাচার। অত্যাচারের চরম পর্যায়ে তনবীরের দুকান কেটে নেয় স্ত্রী মুমতাজ। যন্ত্রণায় ছটফট করতে থাকেন তনবীর। এরপর রক্তাক্ত অবস্থায় তনবীরকে ফেলে পালিয়ে যায় মুমতাজ ও তার পরিবারের সদস্যরা।
খবর পাওয়ার পর তনবীরের বাড়ির লোকেরাই তাকে এনআরএস হাসপাতালে নিয়ে যান। পরিবারের তরফে নারকেলডাঙা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পলাতক স্ত্রী ও পরিবারের সদস্যদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।












Click it and Unblock the Notifications