নিউটাউনের বিশ্ববাংলা সরণীতে অফিস টাইমে যানজট-দুর্ভোগ
নিউটাউনের বিশ্ববাংলা সরণীতে অফিস টাইমে যানজটে দিনভর নাকাল হলেন সাধারণ মানুষ। স্থানীয় সূত্রে খবর, ভিআইপি হলদিরামের পর চিনার পার্ক থেকে শুরু হয়েছে জ্যাম।
নিউটাউনের বিশ্ববাংলা সরণীতে অফিস টাইমে যানজটে দিনভর নাকাল হলেন সাধারণ মানুষ। স্থানীয় সূত্রে খবর, ভিআইপি হলদিরামের পর চিনার পার্ক থেকে শুরু হয়েছে জ্যাম। বিশ্ব বাংলা সরণী দিয়ে যে গন্তব্যে আধ ঘণ্টায় পৌঁছনো যায়, সেখানে দুই ঘন্টারও বেশি সময় লেগে যাচ্ছে।

প্রখর রোদ্দুর এবং গরম উপেক্ষা করে বাধ্য হয়ে গাড়ি, বাস বা অটো থেকে নেমে হেঁটেই অফিসের দিকে রওনা হয়েছেন অনেকে। আবার অনেকে গলদঘর্ম কলেবরে গাড়ি কিংবা বাসে বসেই অপেক্ষা করেছেন যানজট থেকে রেহাই পাওয়ার। অফিস পৌঁছানোর নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ায় বাধ্য হয়ে বাড়িও ফিরে এসেছেন বহু মানুষ। তবে প্রত্যেকেই যে পরিস্থিতি নিয়ে অসন্তুষ্ট, তা কিন্তু হাবেভাবে পরিষ্কার। পরিস্থিতি সামলাতে নাজেহাল হতে হচ্ছে ট্রাফিক পুলিশকেও।
প্রাথমিক ভাবে জানা গিয়েছে, উল্টোডাঙ্গা উড়ালপুলে ফাটলের জেরেই এয়ারপোর্ট থেকে সল্টলেকমুখী বিশ্ব বাংলা সরণীতে এরকম যানজট তৈরি হয়েছে। মূলত উল্টোডাঙ্গা উড়ালপুলের নিচ দিয়ে কলকাতা যাওয়ার লেন বন্ধ থাকায় সব গাড়ি নিউটাউনে ঢুকে পড়ছে বলে ট্রাফিক পুলিশ সূত্রে খবর।
-
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন











Click it and Unblock the Notifications