জেশপের মধ্যে রেলের সম্পত্তি নির্ধারণে কারখানা পরিদর্শন করে সিজার লিস্ট তৈরির নির্দেশ হাইকোর্টের

‘আজকের মামলা সম্পূর্ণ আলাদা। এই মামলার সঙ্গে জেশপের অন্যান্য মামলার কোনও সম্পর্ক নেই। রেল জাতীয় সম্পত্তি। সেই সম্পত্তি পড়ে পড়ে নষ্ট হতে পারে না।’

কলকাতা, ১২ ডিসেম্বর : জেশপের মধ্যে রেলের সম্পত্তি নির্ধারণ করতে নির্দেশ দিল হাইকোর্ট। সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়ামাল্য বাগচি নির্দেশ দেন, আগামী ১৯ ডিসেম্বরের মধ্যে রিপোর্ট আকারে তা হাইকোর্টে পেশ করতে হবে। এই মর্মে তিন সদস্যের এক কমিটই গঠন করে দেওয়া হয়েছে। এডিজি সিআইডি, জেলাশাসক ও ডিরেক্টর অফ রেল (স্টোর্স)-কে নিয়ে গঠিত এই কমিটি কারখানা পরিদর্শন করে রিপোর্ট জমা দেবে।

এদিন বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, আজকের মামলা সম্পূর্ণ আলাদা। এই মামলার সঙ্গে জেশপের অন্যান্য মামলার কোনও সম্পর্ক নেই। রেল জাতীয় সম্পত্তি। সেই সম্পত্তি পড়ে পড়ে নষ্ট হতে পারে না। রেলের সম্পত্তি এভাবে নষ্ট হওয়ার বিস্ময় প্রকাশ করেন তিনি।

জেশপের মধ্যে রেলের সম্পত্তি নির্ধারণে কারখানা পরিদর্শন করে সিজার লিস্ট তৈরির নির্দেশ হাইকোর্টের

বলেন, অনতিবিলম্বে রেলের সম্পত্তি নির্ধারণের প্রয়োজন। রেল যদি না দৌড়য় মুখ থুবড়ে পড়বে উন্নয়ন। জেশপে রেলের সম্পত্তি পড়ে পড়ে নষ্ট হচ্ছে। তাই সিজার লিস্ট তৈরি করতে বলেন তিনি। এই মন্তব্য করার পরই তিনি তিন সদস্যের কমিটি গঠন করে শীঘ্রই জেশপ কারখানা পরিদর্শনের নির্দেশ দেন।

সেইমতো ১৬ ডিসেম্বরের মধ্যে এডিজি সিআইডি, জেলাশাসক ও রেল ডিরেক্টর কারখানা পরিদর্শনে যাবেন। হাইকোর্টের নির্দেশ মেনে তাঁরা তৈরি করবেন রেলের সম্পত্তির সাজার লিস্ট। বর্তমানে কী কী রয়েছে, তারও একটা তালিকা তৈরি করা হবে। রেলের বহু টাকার সম্পত্তি যে এই কারখানা থেকে নষ্ট হয়েছে বা হচ্ছে, তা স্পষ্ট। তাই এবার ব্যবস্থা নেওয়া জরুরি।

এদিকে ধৃত জেশপ কর্তা পবন রুইয়াকেও এই মর্মে জেরা করছে সিআইডি। রাতে জেরার সময় অসুস্থতা অনুভব করায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হতে পারে চেক-আপের জন্য। তাঁর হার্টের সমস্যা রয়েছে। এদিন সকালে তাঁর পরিবারের সদস্যরাও সিআইডি দফতরে আসেন। পবন রুইয়াকে সিআইডি তত্ত্বাবধানে চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+