হাইকোর্টের রায় কঠোর, শীর্ষ আদালতে যাচ্ছে SSC! সুপ্রিম কোর্টে পাঁচ মিনিটেই স্থগিতাদেশ, দাবি কল্যাণের
হাইকোর্টে চলা স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতির বিভিন্ন মামলায় চাকরি বাতিল হয়েছে প্রায় ২৬ হাজার জনের। এর দায় সম্পূর্ণ রূপে রাজ্যের মুখ্যমন্ত্রীর। মন্তব্য বিরোধীদের। আর স্কুল সার্ভিস কমিশন বলছে এই রায় কঠোর। সমস্ত রায় পড়ে দেখার পরে তারা সুপ্রিমো কোর্টে যাবেন বলে প্রাথমিক ভাবে সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার।
এদিন হাইকোর্টের রায়ের পরেই সাংবাদিক সম্মেলন করেন এসএসসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। তিনি বলেন, ২৬ হাজার জনের চাকরি যাওয়াটা কঠোর রায়। তিনি বলেন, সিবিআই দীর্ঘ তদন্তের পরে পাঁচ হাজার জনের বিরুদ্ধে অভিযোগ করেছিল। সেখানে কীভাবে ২৬ হাজার জনের চাকরি বাতিল, সেই প্রশ্ন করেন তিনি।

রায়ে খুশি নয় এসএসসি
সিদ্ধার্থ মজুমদার বলেছেন, একাদশ-দ্বাদশের নিয়োগের ক্ষেত্রে চাকরি বাতিল নিয়ে প্রশ্ন তুলে বলেছেন, এসএসসি এই রায়ে খুশি নয়। এব্যাপারে পুরো রায় খতিয়ে দেখার পরেই এব্যাপারে চূড়ান্ত পদক্ষেপ নেওয়া হবে। তিনি বলেন, নিয়োগের ক্ষেত্রে যোগ্য-অযোগ্য কারা, তা হলফনামা দিয়ে হাইকোর্টে জানিয়েছিল এসএসসি।
ওএমআর শিটের পূণর্মূল্যায়ন?
ওএমআর শিটের পূণর্মূল্যায়ন নিয়ে হাইকোর্ট যে নির্দেশ দিয়েছে সাংবাদিক সম্মেলনে, তা নিয়ে কিছু বলতে পারেননি এসএসসির চেয়ারম্যান। তিনি বলেছেন, সিবিআই হার্ড ডিস্কের যে তথ্য দিয়েছিল, তাই তাদের কাছে রয়েছে। প্রসঙ্গত হাইকোর্ট তাদের রায়ে গাজিয়াবাদ থেকে উদ্ধার হওয়া ওএমআর শিটের ডেটাকে মান্যতা দিয়েছে।
পাঁচ মিনিটেই স্থগিতাদেশ
এদিকে তৃণমূল নেতা তথা শ্রীরামপুর কেন্দ্রে এবারের প্রার্থী তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই রায়ের তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেছেন, সুপ্রিম কোর্টে গেলে এই রায়ের ওপরে পাঁচ মিনিটেই স্থগিতাদেশ হয়ে যাবে। তিনি নিয়োগ দুর্নীতি নিয়ে রায় দেওয়া নিয়ে প্রাক্তন বিচারপতি তথা তমলুক থেকে বিজেপি প্রার্থী অভিজিত গঙ্গোপাধ্যায়কে ব্যক্তিগত আক্রমণও করেন।
নিয়োগ দুর্নীতিতে হাইকোর্টের রায়
এদিন নিয়োগ দুর্নীতি নিয়ে দেওয়া রায়ে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বলেছে, মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরে কোনও চাকরি বৈধ নয়। হাইকোর্ট জানিয়েছে গ্রুপ সি, গ্রুপ ডি, নবম-দশম, একাদশ-দ্বাদশ সব নিয়োগই বাতিল করা হচ্ছে। এব্যাপারে হাইকোর্টের তরফে ২৩ লক্ষ ওএমআর শিটের পুনমূল্যায়ন করে ফেল প্যানেল প্রকাশের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরে যাঁরা চাকরি পেয়েছিলেন, চার সপ্তাহের মধ্যে টাকা ১২ শতাংশ সুদ-সহ ফেরত দিতে হবে আর ছয় সপ্তাহের মধ্যে এব্যাপারে ডিআই ও জেলাশাসকদের রিপোর্ট পেশ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
এদিন রায়দান হয় নটি ইস্যুতে। সিবিআই নিয়োগ দুর্নীতি নিয়ে তদন্ত চালিয়ে যেতে পারবে। যেসব আধিকারিক বাড়তি পদ তৈরি করেছিলেন, তাঁদেরকে গ্রেফতার করতে পারবে সিবিআই। এই মুহূর্তে স্কুল সার্ভিস কমিশন নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে পারবে।
-
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
ইরান-আমেরিকা সংঘাতে নতুন মোড়! যুদ্ধ কী থামার পথে? 'বড় উপহার' নিয়ে নতুন দাবি ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
ফের কালবৈশাখীর ছোঁয়া! ঝড় বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ গোটা বাংলা -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
রামনবমীর শোভাযাত্রায় হাইকোর্টের সবুজ সংকেত, তবে মানতে হবে কড়া শর্ত












Click it and Unblock the Notifications