Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

OBC Certificate: কেন বাতিল হল না ওবিসি শংসাপত্র? মানা হয়নি আদালতের নির্দেশও, মুখ্যসচিবকে তলব করল হাইকোর্ট

West Bengal OBC Certificate Case: ওবিসি শংসাপত্র নিয়ে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) যে নির্দেশ দিয়েছিল, তা এখনও কার্যকর করেনি রাজ্য। ২০১০ সালের পর থেকে তৈরি হওয়া সব 'ওবিসি সার্টিফিকেট' বাতিল করার নির্দেশ দিয়েছিল আদালত। গত বছর অর্থাৎ ২০২৩ সালের ২২ মে ওই নির্দেশ দেয় হাইকোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজা শেখর মান্থার ডিভিশন বেঞ্চ।

তাৎপর্যপূর্ণ ভাবে সেই নির্দেশ দেওয়ার পর কেটে গিয়েছে প্রায় ৯ মাস। কিন্তু এখনও পর্যন্ত তা কার্যকর করা হয়নি বলে অভিযোগ। সেই ইস্যুতেই নতুন করে মামলা হয় কলকাতা হাইকোর্টে। আজ বৃহস্পতিবার বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চে এই সংক্রান্ত (west bengal obc certificate case) মামলার শুনানি হয়।

West Bengal OBC Certificate Case

দীর্ঘ শুনানিতে ওবিসি সংরক্ষণ সংক্রান্ত নির্দেশ এখনও পর্যন্ত কার্যকর না করায় চরম ক্ষুব্ধ হয় কলকাতা হাইকোর্ট। এমনকী রাজ্যের অনিচ্ছা ও উদাসীনতা নিয়েও শুনানিতে প্রশ্ন তোলে হাইকোর্ট।

শুধু তাই নয়, এহেন নির্দেশ কার্যকর করার ক্ষেত্রে গাফিলতির অভিযোগে রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা গ্রহণ করে কলকাতা হাইকোর্ট। আর এরপরেই আগামী ১২ মার্চ দুপুর ২ টোয় এই মামলার শুনানিতে রাজ্যের মুখ্যসচিবকে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ। ভার্চুয়াল মাধ্যমে আদালতের শুনানিতে উপস্থিত থাকতে হবে মুখ্যসচিবকে। যা নিয়ে একবারে অস্বস্তিতে পড়ে যায় রাজ্য সরকার।

যদিও এই বিষয়ে প্রতিবেদন লেখা পর্যন্ত সরকারি ভাবে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। নির্দেশ মেনে মুখ্যসচিব হাজিরা দেন কিনা সেদিকেই নজর সবার। বলে রাখা প্রয়োজন, সঠিক পদ্ধতি মেনে ওবিসি শংসাপত্র দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছিল। হাইকোর্ট নির্দেশ দেওয়ার পর ১২ লক্ষ শংসাপত্র বাতিল হয়ে যায়। হাইকোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার।

দেশের শীর্ষ আদালতে এই সংক্রান্ত বেশ কয়েকটি শুনানি হয়েছে। তাৎপর্যপূর্ণ ভাবে এখনও পর্যন্ত কলকাতা হাইকোর্টের নির্দেশে কোনও স্থগিতাদেশ দেয়নি সুপ্রিম কোর্ট। এখনও চলছে সেই মামলার শুনানি। এরই মধ্যে আদালত অবমাননার মামলা হল রাজ্যের বিরুদ্ধে।

আইনজীবীদের একাংশের কথায়, নিয়োগ দুর্নীতির মতোই 'ওবিসি সার্টিফিকেট' বাতিল সংক্রান্ত মামলা খুবই গুরুত্বপূর্ণ। বহু মানুষের যোগ আছে। ফলে এই সংক্রান্ত মামলা কলকাতা হাইকোর্টে কোন দিকে গড়ায় সেদিকে বাংলার মানুষের নজর থাকবে বলেই মত আইনজীবীদের।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+