কলকাতার বেআইনি নির্মাণ ভাঙতে এবার টাস্ক ফোর্স, নির্দেশ দিল হাইকোর্ট
কলকাতার বেআইনি নির্মাণ ভাঙতে এবার আরও পদক্ষেপ করল কলকাতা হাইকোর্ট। খোদ প্রধান বিচারপতি এই বিষয়ে পদক্ষেপ করেছেন। বেআইনি নির্মাণ ভাঙতে এবার স্পেশাল টাস্ক ফোর্স গড়ে দিলেন প্রধান বিচারপতি।
" আর একটা গার্ডেনরিচ হতে দেওয়া যায় না।" টাস্ক ফোর্স গড়ে মন্তব্য করলেন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। সম্প্রতি গার্ডেনরিচে বেআইনি বহুতল ভেঙে পড়েছিল। ১১ জন মারা গিয়েছেন ওই ঘটনায়। তারপর বেআইনি নির্মাণ নিয়ে সরব হয়েছিল কলকাতা হাইকোর্টও।

শুক্রবার প্রধান বিচারপতি বলেন, টাস্ক ফোর্স গড়ে দেওয়া হচ্ছে। পুলিশ টাস্ক ফোর্স গড়ে পুরসভার সাহায্যে কাজ শেষ করবে। একটা নির্দিষ্ট সময় দেওয়া হবে। ওই জায়গা খালি করার ব্যবস্থা করা হবে। ১৫ জুনের মধ্যে খালি করতে হবে। যদি না মানা হয়, পুলিশ ফৌজদারি মামলা শুরু করবে বাধাদান কারীদের বিরুদ্ধে।
যেসব বাড়ির আংশিক নির্মাণ ভাঙা হয়ে গিয়েছে। অথচ সেখানে বাসিন্দারা বসবাস করছেন। অথবা বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশের পরেও বাসিন্দারা বাড়ি ছেড়ে যাচ্ছেন না। সেখানে আদালতের নির্দেশ মানতে পুলিশ টাস্ক ফোর্স তৈরি করবে। পুরসভার সাহায্য নিয়ে ওই নির্মাণগুলি ভাঙার কাজ শুরু করবে।
আগামী ১৫ জুনের মধ্যে বাড়ি খালি করার কাজ শেষ করতে হবে। কড়া বার্তা দিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। অর্থাৎ হাতে আর মাত্র একটি মাস।
একটি বেআইনি নির্মাণ সংক্রান্ত মামলায় আজ পুরসভার পক্ষ থেকে একটি রিপোর্ট ফাইল করা হয়। রিপোর্টে জানানো হয়, বিভিন্ন জায়গার বেআইনি নির্মাণ ভেঙে ফেলার কাজ শুরু হয়েছে। ১০ টি নির্মাণ শনাক্ত করা হয়েছে। সেই অনুযায়ী কাজ হয়েছে।
হাইকোর্টের নির্দেশের পর পুরসভা জানায়, বেশ কিছু বাড়িতে নোটিশ গিয়েছে। কিন্তু বেআইনি বাড়ি দখল করে রয়েছেন বাসিন্দারা। আর সেই কারণে তাদের বাড়ি ভেঙে ফেলতে সমস্যা হচ্ছে।
-
ভোটের ময়দানে প্রস্তুত বিজেপি! আরও ১৩টি কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা পদ্ম-শিবিরের, কোথায় কে? জেনে নিন -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
নতুন অর্থবর্ষের শুরুতেই সুদ অপরিবর্তিত, সঞ্চয়কারীদের ভরসা অটুট রাখল সরকার -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
অবৈধ ভোটারদের নাম ঢোকাচ্ছে বিজেপি, অভিযোগ মমতার, চিঠি দিলেন জ্ঞানেশ কুমারকেও -
আরও শক্তিশালী হল VerSe Innovation, সংস্থার বোর্ডে গুরুত্বপূর্ণ পদে যোগ দিলেন পিআর রমেশ -
ভোটের আগে প্রস্তুতি জোরদার! কোথায় কত নোডাল অফিসার? বিজ্ঞপ্তি প্রকাশ করল কলকাতা পুলিশ












Click it and Unblock the Notifications