Durga Puja: দুর্গাপুজোর অনুমতি মিলছে না! কলকাতা হাইকোর্টে প্রশ্নের মুখে হিডকো
বাঙালির বড়ো উৎসব দুর্গাপুজো। সেই দুর্গাপুজোর অনুমতি নিয়েই বিতর্ক। বিতর্গ গড়াল কলকাতা হাইকোর্ট পর্যন্ত। কলকাতা হাইকোর্টে তা নিয়ে প্রশ্নের মুখে পড়ল হিডকো। দুর্গাপুজোর অনুমতি না দেওয়ায় কলকাতা হাইকোর্ট হিডকোর জবাবদিবি চাইল এবার।
কলকাতা হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের এজলাসে পুজো উদ্যোক্তাদের একাংশ আবেদন করেন। মামলাকারী পুজো উদ্যোক্তাদের অভিযোগ, উদ্দেশ্যপ্রণোদিতভাবে দুর্গাপুজোর অনুমতি দিচ্ছে না হিডকো। কারণ হিসেবে তাঁরা বলেন, পাশেই কেএমডিএ কর্তা দেবাশিস সেনের স্ত্রীর উদ্যোগে পুজো হয়। তাই তাঁদের পুজোর অনুমতি দেওয়া হচ্ছে না।

উদ্যোক্তাদের অভিযোগ, কেএমডিএ কর্তা দেবাশিস সেনের স্ত্রীর পুজোর জৌলুস যাতে না কমে, সেই কারণেই তাঁদের নতুন পুজোর অনুমতি দেওয়া হচ্ছে না। হিডকো স্থানীয় ওই পুজো কমিটিকে দুর্গাপুজোর অনুমতি না দেওয়ায় মামলা দায়ের হয় হাইকোর্টে। সেই মামলাতেই এই প্রশ্ন তুলেছে আদালত।
তবে এদিন মামলার কোনও রায়দান করেননি বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য। তিনি শুনানি শেষে রায় দান স্থগিত রেখেছেন। এই মর্মে হিডকোর জবাব চেয়েছেন বিচারপতি। কেন পুদোর অনুমতি দেওয়া হচ্ছে না হলফনামা আকারে পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে।
নিউটাউন মেলা প্রাঙ্গণে পুজোর অনুমতি চেয়ে হিডকোর কাছে আবেদন করে নিউটাউন ইন্টেলেকচুয়ালস্ নামে একটি সংগঠন। হিডকো ও কেএমডিএ-র তরফে আইনজীবী জিষ্ণু চৌধুরী জানান, "গত বছর অনুমতি দেওয়া ব্যতিক্রম ছিল। এখন ওই জায়গায় অনুমতি দিলে ট্রাফিকের সমস্যা হবে। তাই অনুমতি দেওয়া হয়নি।"
তিনি আরও জানান, ট্রাফিক ছাড়াও হাউজিংয়ের পুজো হয়। বিগত বছরে বাস স্ট্যান্ডের পরিবর্তে মেলা প্রাঙ্গণে পুজোর অনুমতি দেওয়া হয়। তখন বিচারপতি জানতে চান, তাহলে এই বছর সেই জায়গায় অনুমতি দিতে বাধা কোথায়? কী কারণ পুজোর অনুমতি দেওয়া যাচ্ছে না তা জানাতে বলেন বিচারপতি।
মামলাকারী সংগঠনের তরফে আইনজীবী তরুণজ্যোতি তেওয়ারির দাবি, "কলেজের উৎসব-সহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অনুমতি দেওয়া হয় মেলা প্রাঙ্গনে, তাহলে পুজোয় কেন নয়? ওখানে সার্ভিস রোড আছে। ফলে যানজট হওয়ার কথা নয়। অথযা যানজটের বাহানা দেওয়া হচ্ছে।"
-
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
ইরান-আমেরিকা সংঘাতে নতুন মোড়! যুদ্ধ কী থামার পথে? 'বড় উপহার' নিয়ে নতুন দাবি ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
ফের কালবৈশাখীর ছোঁয়া! ঝড় বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ গোটা বাংলা -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
রামনবমীর শোভাযাত্রায় হাইকোর্টের সবুজ সংকেত, তবে মানতে হবে কড়া শর্ত












Click it and Unblock the Notifications