Heat Stroke: তীব্র তাপপ্রবাহে শহরে প্রথম মৃত্যু! বাগুইআটির যুবকের মর্মান্তিক পরিণতি
Heat Stroke: রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা অনেক আগেই গিয়েছে ৪৫ ডিগ্রির ওপরে। আর গত কয়েকদিন ধরে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে ৪১ ডিগ্রির ওপরে। এদিন তা ৪২ ডিগ্রি পার করে ছুঁড়েছে ৪৩। গরমে হাঁসফাঁস করছেন সাধারণ মানুষ। তারই মধ্যে গরমে মৃত্যুর মর্মান্তিক ঘটনা।
হিট স্ট্রোকে ছাব্বিশ বছরের এক যুবকের মৃত্যু হয়েছে। এবারের গরমে কলকাতায় এই প্রথম কারও মৃত্যু হল হিট স্ট্রোকে। জানা গিয়েছে, সোমবার ওই যুবক রাস্তা বেরিয়ে অসুস্থ হয়ে পড়েন। বাগুইআটির বাসিন্দা সুমন রানা নামে ওই যুবকের মৃত্যু হয়েছে বড়বাজারে।

- বড়বাজারে মৃত্যু
সোমবার বাড়ি থেকে বেরিয়ে নিজের কাজে বড়বাজারে গিয়েছিলেন ওই যুবক। মধ্যে রাস্তাতেই অসুস্থ হয়ে পড়েন। বড়বাজার থানার পুলিশ ওই যুবককে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করে। যদিও রাতেই তাঁর মৃত্যু হয় বলে জানা গিয়েছে।
- হিট স্ট্রোকে মৃত্যু
হাসপাতাল সূত্রে খবর, হিট স্ট্রোকেই মৃত্যু হয়েছে সুমন রানা নামে ওই যুবকের। রাতে ওই যুবক বাড়ি না ফেরায়, বাড়ির লোকেরা যান বাগুইআটি থানায়। তখনও যুবকের মর্মান্তিক পরিণতির কথা সামনে আসে।
- বিশেষজ্ঞদের সতর্কবার্তা
আবহবিদ থেকে চিকিৎসক, সবাই তীব্র তাপপ্রবাহে সাধারণ মানুষকে সতর্ক করছেন। সারা দিনে পর্যাপ্ত জল ও খনিজ পদার্থ খাওয়ার কথা বলথছেন। তারা বলছেন মাথা ঢেকে বেরোতে। এবং বেলা এগারোটা থেকে বিকের চারটের মধ্যের সময় এড়িয়ে যেতে।
- কলকাতার তাপমাত্রা ৪৩ ডিগ্রি
গত কয়েকদিন ধরে কলকাতা, দমদম, সল্টলেকের তাপমাত্রা ৪১ ডিগ্রির ওপরে ঘোরা ফেরা করছে। শনিবার কলকাতায় ৪১.১ ডিগ্রির পরে রবিবার তা ৪১.৩ ডিগ্রি, সোমবার ৪১.৭ ডিগ্রির পরে একলাফে এদিন তা ৪৩ ডিগ্রিতে পৌঁছে গিয়েছে। আবহাওয়া দফতর বৃহস্পতিবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গে তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে।












Click it and Unblock the Notifications