RG Kar Hospital: কর্মবিরতীর জেরে দুর্ভোগে রোগীরা, ছুটি বাতিল করে কড়া নির্দেশিকা জারি করল স্বাস্থ্য দফতর
আরজিকর হাসপাতালের পাশবিক ধর্ষণ কাণ্ডের পরে তোলপাড় গোটা রাজ্য। কলকাতা থেকে জেলা সব সরকারি হাসপাতাল স্বাস্থ্য কেন্দ্রে কর্মবিরতী শুরু করেছে জুনিয়র ডাক্তার। জরুরি পরিষেবা ছা়ড়া কোনও চিকিৎসাই প্রায় হচ্ছে না। পরিস্থিতি সামাল দিতে কড়া নির্দেশিকা জারি করল স্বাস্থ্য দফতর।
রাজ্যের সব সরকারি হাসপাতালের চিকিৎসকদের ছুটি বাতিল করা হয়েছে। এবং তাঁদের অবিলম্বে কাজে যোগ দিতে বলা হয়েছে। যাতে রোগী পরিষেবা স্বাভাবিক করা যায় তার জন্যই এই নির্দেশিকা জারি করা হয়ছে বলে জানানো হয়েছে। কারণ জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির জেরে রোগীদের হয়রানি বাড়ছে।

প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, আরএমও, , স্বাস্থ্য আধিকারীকদের জন্য এই নির্দেশিকা জারি করা হয়েছে। যাঁরা ছুটিতে রয়েছেন তাঁদের অবিলম্বে কাজে যোগ দিতে বলা হয়েছে্। কারণ জুনিয়র ডাক্তারদের কর্মবিরতীর জেরে গোটা রাজ্যেই একাধিক সরকারি হাসপাতালে চরম সমস্যায় পড়েছেন রোগীরা।
কেউ কিডনির রোগী, তো কেউ ডায়ালিসিসের পেসেন্ট, আবার কেউ হার্টের রোগী। আবার কেউ অন্তঃসত্ত্বা। কেউ শিশুদের জটিল রোগ নিয়ে দেখাতে এসে হাসপাতাল থেকে ফিরে যাচ্ছেন। গোটা রাজ্যেই একাধিক সরকারি হাসপাতালে এই ধরনের ঘটনা ঘটে চলেছে। সেকারণে পরিস্থিতি সামাল দিতে এবং রোগী পরিষেবা জারি রাখতে এই সরকারি হাসপাতালে সব ডাক্তারদের ছুটি বাতিল করা হয়েছে। তাঁদের অবিলম্বে কাজে যোগ দিতে বলা হয়েছে।

যাতে রোগীরা ঠিক মতো চিকিৎসা পরিষেবা পায় তার জন্যই এই নির্দেশিকা জারি করা হয়েছে স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযুক্তের ফাঁসি দাবি করেছেন। এবং আন্দোলনরত জুনিয়র ডাক্তার এবং পড়ুয়ারা যে দাবি করেছেন তা ন্যায় সঙ্গত বলেও মন্তব্য করেছেন তিনি। কোনও ভাবেই এই নারকীয় ঘটনাকে মেনে নেওয়া যায় না বলে জানিয়েছেন তিনি। এমনকী অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল বলেছেন এই ধরনের লোকেদের এনকাউন্টার করে মারা উচিত।

Click it and Unblock the Notifications