ভাটপাড়ায় অশান্তি! ডিজিকে তলব করলেন রাজ্যপাল
রাজ্যের ডিজিপি বীরেন্দ্রকে তলব করলেন রাজ্যপাল জগদীপ ধনকর। প্রসঙ্গত, ভাটপাড়ায় সংঘর্ষের ঘটনায় অসন্তুষ্ট রাজ্যপাল। ইটের ঘায়েআহত সাংসদ অর্জুন সিংকে দেখতে গিয়ে তিনি সেকথা জানিয়েও দিয়েছিলেন।
রাজ্যের ডিজিপি বীরেন্দ্রকে তলব করলেন রাজ্যপাল জগদীপ ধনকর। প্রসঙ্গত, ভাটপাড়ায় সংঘর্ষের ঘটনায় অসন্তুষ্ট রাজ্যপাল। ইটের ঘায়ে আহত সাংসদ অর্জুন সিংকে দেখতে গিয়ে তিনি সেকথা জানিয়েও দিয়েছিলেন। দুজনের মধ্যে ভাটপাড়া-সহ ব্যারাকপুরের আইনশৃঙ্খলা নিয়ে আলোচনা হতে পারে বলে সূত্রের খবর।

পার্টি অফিস দখল আর পুনর্দখলকে ঘিরে রবিবার জগদ্দলে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। ঘটনাস্থলে গেলে ইটের ঘায়ে মাথা ফাটে স্থানীয় সাংসদ অর্জুন সিং-এর। সোমবার অর্জুন সিংকে দেখতে হাসপাতালে পৌঁছে গিয়েছিলেন রাজ্যপাল। সেখানে আইনশৃ্ঙ্খলা নিয়ে যে তিনি অসন্তুষ্ট তা জানিয়ে দেন। সেখানে তিনি সাংবাদিকদের ওপর আক্রমণের কথা তোলেন। প্রসঙ্গত রবিবার জগদ্দল এবং ভাটপাড়া এলাকায় খবর সংগ্রহে যাওয়া বেশ কয়েকটি হাউসের সাংবাদিকদের মারধরের অভিযোগ
উঠেছিল ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের কর্তা অজয় ঠাকুরের বিরুদ্ধে। তৃণমূলের তরফ থেকে রাজ্যপালের ওইদিনের কথাকে রাজনৈতিক বলেই আখ্যা দেওয়া হয়।
সূত্রের খবর অনুযায়ী, রাজ্যপাল ডিজির কাছে ভাটপাড়ার পরিস্থিতি সম্পর্কে জানতে চাইবেন। সেই সময় সাংসদ অর্জুন সিং-এর আহত হওয়ার বিষয়টিও তিনি তুলবেন।
ইতিমধ্যেই ভাটপাড়ায় সংঘর্ষের পিছনে অর্জুন সিং এবং তাঁর ছেলে পবন সিংকে অভিযুক্ত করেছে রাজ্য প্রশাসন। পাশাপাশি রাজ্যের মন্ত্রী মুকুল রায়কেও এই ঘটনার জন্য অভিযুক্ত করে এফআইআর দায়ের করেছেন। এমন পরিস্থিতিতে ভাটপাড়ায় শান্তি ফেরাতেই রাজ্যপাল উদ্যোগ নিয়েছেন বলেই মনে করছে রাজনৈতিক মহলের একটা অংশ।
-
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
আন্তর্জাতিক বাজারের প্রভাব? এক ধাক্কায় কমল সোনা-রুপোর দাম, কত? বিনিয়োগকারীদের মধ্যে বাড়ছে দুশ্চিন্তা -
ডিজিটাল পেমেন্টে বড় বদল! শুধু পিন দিলেই আর হবে না অনলাইন পেমেন্ট, ১ এপ্রিল থেকে RBI-র নতুন নিয়ম -
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
ধসে পড়ল সেনসেক্স! মুহূর্তে উধাও ১২ লক্ষ কোটি, কেন ভাঙল শেয়ারবাজার? জানুন -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
ফের বিতর্কে আরজি কর! শৌচালয়ে যেতে গিয়ে মৃত্যু শ্বাসকষ্টের রোগীর, অব্যবস্থার অভিযোগ পরিবারের, আর কী দাবি? -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন












Click it and Unblock the Notifications