টিভি দেখতে যাওয়া কিশোরীকে যৌন নিগ্রহ, অভিযুক্ত প্রতিবেশী যুবক
টিভি দেখতে যাওয়া কিশোরীকে যৌন নিগ্রহের অভিযোগ প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের সামালি ঘোষ পাড়ায়। অভিযুক্ত রহিম মণ্ডলকে গ্রেফতার করেছে পুলিশ।
টিভি দেখতে যাওয়া কিশোরীকে যৌন নিগ্রহের অভিযোগ প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের সামালি ঘোষ পাড়ায়। অভিযুক্ত রহিম মণ্ডলকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে পসকো আইনে মামলা শুরু করা হয়েছে। অভিযুক্তের ৩০ মে পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রহিম মণ্ডলের বাড়িতে টিভি দেখতে যেত প্রতিবেশী কিশোরী। ১৩ মে টিভি দেখতে গিয়ে বাথরুমে যায় ওই কিশোরী। অভিযোগ, একা পেয়ে তার মুখে চেপে ধরে রহিম। এরপর তাকে ধর্ষণও করা হয়। বিষয়টি নিয়ে তাকে প্রাণে মারার হুমকিও দেওয়া হয়।
ভয়ে কিছু না বললেও কিশোরী ১৭ তারিখ নাগাদ পরিবারের সদস্যদের জানায়। এরপরেই পরিবারের তরফে থানায় অভিযোগ জানানো হয়। তবে রহিম মণ্ডলের পরিবারের সদস্যরা কিশোরীর চরিত্র নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে বলে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications