Garfa Rape Case: ফ্ল্যাটে ডেকে নিয়ে মাদক খাইয়ে...! বছর শেষের রাতে ফের ধর্ষণের অভিযোগ কলকাতায়
Garfa Rape Case: মাসের পর মাস কেটে গেলেও আরজি কর কাণ্ডে (RG Kar Case) এখনও মেলেনি বিচার! এর মধ্যেই ফের একবার কলকাতায় ধর্ষণের অভিযোগ। রাতে বান্ধবীকে ফ্ল্যটে ডেকে মাদক খাইয়ে ধর্ষণের অভিযোগ। ইতিমধ্যে গড়ফা থানায় অভিযোগকারিণী লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
ধৃত যুবক কলকাতার এক নামি কলেজের ছাত্র বলে জানা যাচ্ছে। ইতিমধ্যে অভিযুক্তকে শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ। অভিযুক্ত একাই ছিল নাকি, আরও কেউ আছে তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাকে (Garfa Rape Case) কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।

জানা যাচ্ছে, ঘটনা গত ২১ শে ডিসেম্বর। ঘটনার পর থেকে ওই নির্যাতিতা মানসিক ভাবে ভেঙে পড়েন। এতটাই বিপর্যস্ত হয়ে পড়েছিলেন যে অভিযোগ দায়ের করতে পারেননি ঘটনার পর পরেই। কিন্তু মঙ্গলবার স্থানীয় গড়ফা থানায় সাহস করে লিখিত অভিযোগ দায়ের করেন। সংবাদমাধ্যমে নির্যাতিতা তরুণী জানিয়েছেন, মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলাম। তাই অভিযোগ জানাতে দেরি হল। আশা করি বিচার মিলবে।
জানা গিয়েছে, অভিযুক্ত ওই তরুণীকে প্রথমে ফ্ল্যাটে ডাকে এবং মাদক খাইয়ে, অচেতন করে লাগাতার ধর্ষণ বলে অভিযোগ। ধৃত যুবক বাগুইআটির বাসিন্দা। শহরের একটি নামী প্রতিষ্ঠানের সে ছাত্র। অন্যদিকে নির্যাতিতাও এক ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রী। তাঁরা একই স্কুলে পড়াশোনা করেছেন।
দীর্ঘদিন ধরে দুজনের মধ্যে সম্পর্ক ছিল বলেও খবর। যদিও সেই সম্পর্ক ভেঙে যায়। সম্প্রতি ফের দুজনের দেখা হয়। এবং ফ্ল্যটে দেখা করার সিদ্ধান্ত নেয়। কিন্তু এমন ঘটনার মুখোমুখি হতে হবে তা ভাবতেও পারেননি ওই তরুণী।
ঘটনাকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফে। অভিযোগের সঙ্গে সঙ্গে রাতেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়। বলে রাখা প্রয়োজন, গত কয়েকমাস আগে আরজি কর হাসপাতালের মধ্যেই এক কর্তব্যরত চিকিসককে ধর্ষণ করে খুন করা হয়। যা নিয়ে একেবারে উত্তাল হয়ে ওঠে কলকাতা সহ গোটা বাংলা। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই শহরে ফের ধর্ষণের অভিযোগ।
-
কেন্দ্রের তরফে আমলাদের রদবদল, প্রায় তিন ডজন শীর্ষ আধিকারিকের নতুন দায়িত্ব ঘোষণা -
ইরান নিয়ে ডোনাল্ড ট্রাম্পের নতুন ঘোষণা, কী ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
কালবৈশাখীর দাপট অব্যাহত! বৃষ্টির সঙ্গে ধীরে ধীরে বাড়ছে গরম, কেমন থাকবে আজকের আবহাওয়া? জানুন -
২৯৪ আসনেই প্রার্থী ঘোষণা করল কংগ্রেস, শ্রীরামপুরে লড়ছেন শুভঙ্কর সরকার -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার -
ইরান যুদ্ধের মাঝেই ফের জ্বালানি ও বিদ্যুৎ নিয়ে পর্যালোচনা বৈঠক করলেন নরেন্দ্র মোদী, কী নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী? -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
NASA-র বড় পরিকল্পনা! ৫০ বছর পর ফের চাঁদের পথে মানুষ, কেন এত গুরুত্বপূর্ণ এই নতুন মিশন? জানুন -
মমতা বনাম শুভেন্দু লড়াইয়ে যোগ শাহের, ভবানীপুরে বাড়ছে রাজনৈতিক চাপানউতোর -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ












Click it and Unblock the Notifications