বন্যা বিধ্বস্ত হিমালয় সংলগ্ন উত্তরবঙ্গ! বৃষ্টি আরও কতদিন, জেনে নিন বিস্তারিত
হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের ওপর অতি সক্রিয় মৌসুমী অক্ষরেখা। উত্তরবঙ্গ জুড়ে আগামী তিনদিন ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বিশেষ করে উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন পাঁচ জেলায় এই বৃষ্টির পূর্বাভাস দেওয়া
হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের ওপর অতি সক্রিয় মৌসুমী অক্ষরেখা। উত্তরবঙ্গ জুড়ে আগামী তিনদিন ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বিশেষ করে উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন পাঁচ জেলায় এই বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এদিকে গত তিনদিনের বৃষ্টিতে বিধ্বস্ত হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকা।

মৌসুমী অক্ষরেখা মুজফফরপুর, পূর্ণিয়া, গোয়ালপাড়া হয়ে নাগাল্যান্ড পর্যন্ত বিস্তৃত রয়েছে। এছাড়াওয় উত্তর বঙ্গোপসাগর থেকে যাওয়া জলীয় বাস্পের প্রভাবও রয়েছে।
সতর্কবার্তা বলা হয়েছে, মঙ্গল ও বুধবার দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং এবং আলিপুরদুয়ারে ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে। এই দুদিনের জন্য জেলাগুলিতে লাল সতর্কতা জারি করা হয়েছে।
অন্যদিকে, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। মঙ্গলবারের জন্য এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে।
বৃহস্পতিবারের জন্য দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে। একইসঙ্গে আগের দুদিনের মতো লাল সতর্কতা নয়, সেখানে কমলা সতর্কতা জারি করা হয়েছে।
পূর্ব বিহার থেকে ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে পশ্চিমা বায়ু।












Click it and Unblock the Notifications