Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

চার তৃণমূল বিধায়কের শপথ গ্রহণ কবে? রাজভবনে চিঠি যাচ্ছে বিধানসভা থেকে

রাজভবনে রাজ্যপালের উদ্দেশ্যে চিঠি পাঠাচ্ছে পরিষদীয় দফতর। বিধানসভা উপ নির্বাচনে কেন্দ্রে তৃণমূল প্রার্থী জয়ী হয়েছেন। নতুন এই চার বিধায়ক এবার শপথ গ্রহণ করবেন। সেই কারণে রাজ্যপাল সিভি আনন্দ বোসের উদ্দেশ্যে চিঠি পাঠানো হচ্ছে।

সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও রেয়াত হোসেন। দুই বিধায়কের শপথ বাক্য পাঠ অনুষ্ঠান ঘিরে তুমুল জলঘোলা হয়েছিল। এক মাস পরে তারা শপথ বাক্য পাঠ করতে পারেন। সেই ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয়। সে কথাই বলছেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।

রাজ্যপাল সিভি আনন্দ বোস গত বার চেয়েছিলেন রাজভবনে শপথ বাক্য পাঠ করানো হোক। কিন্তু বিধায়করা কেউ যেতে চাননি। ফলে পরিস্থিতি জটিল হয়ে যায়। শেষ পর্যন্ত অধিবেশন চলাকালীন দুই বিধায়ককে শপথ বাক্য পাঠ করান স্পিকার। এবার রাজ্যপাল সংবিধান মেনে কাজ করুক। এমনই চাইছেন বিমান বন্দ্যোপাধ্যায়। তবে রাজ্যপাল কী চাইবেন। সেটা সম্পূর্ণ তাঁর বিষয়।

রাজ্যপালের উদ্দেশ্যে চিঠি যাচ্ছে। সেই চিঠির প্রেক্ষিতে রাজ্যপাল কী সিদ্ধান্ত নেন? তার উপর নির্ভর করছে আগামী পদক্ষেপ। সোমবার এ কথাই বিধানসভায় নিজের ঘরে বসে বললেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। উপ নির্বাচনে যারা জয়ী হন, তাদের হাউসে শপথ বাক্য পাঠ করান স্পিকার। অন্যান্য সব রাজ্যে এই নিয়ম রয়েছে। সংবিধানের বাইরে গিয়ে কোনও কাজ করা যায় না। জানালেন বিমান বন্দ্যোপাধ্যায়।

এবার চার বিধায়কের শপথ গ্রহণ হবে। জটিলতা ঘিরে সংশয় রয়েছে। রাজ্যপাল কি ফের রাজভবনে বিধায়কদের যেতে বলবেন? না কী নিজেই রাজভবনে শপথ গ্রহণ করাবেন? না কী স্পিকারের উপর শপথ গ্রহণের দায়িত্ব ভার তুলে দেবেন? সেই প্রশ্ন উঠছে।

আগামী ২২ তারিখ বিধানসভার অধিবেশন বসবে। সেই দিনই শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। এ কথা দলের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে। যদিও স্পিকার সেই প্রসঙ্গে খোলাখুলি কোনও বক্তব্য রাখেননি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+