ফের সংকটজনক প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য! আপাতত বাড়িতেই চিকিৎসা
ফের সংকটজনক প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। গতদুদিন ধরেই একটু বেশি অসুস্থ তিনি। তাঁকে প্রায় সাড়ে তিনঘণ্টা বাইপ্যাপ দেওয়ার পরেও পরিস্থিতির কোনও উন্নতি হয়নি বলেই জানা গিয়েছে।
ফের সংকটজনক রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। গত দুইদিন ধরেই একটু বেশি অসুস্থ তিনি। তাঁকে প্রায় সাড়ে তিনঘণ্টা বাইপ্যাপ দেওয়ার পরেও পরিস্থিতির কোনও উন্নতি হয়নি বলেই জানা গিয়েছে। এদিন তাঁকে বাড়িতে দেখতে যান বিশেষজ্ঞ চিকিৎসকরা। বাড়িতেই পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে। সূত্রের খবর অনুযায়ী, কয়েকদিন ধরেই তাঁকে তরল খাবার দেওয়া হচ্ছে।

হাসপাতালে যেতে অনীহা
হাসপাতালে যেতে বরাবরই অনীহা প্রাক্তন মুখ্যমন্ত্রীর। তাই আপাতত তাঁকে বাড়িতে রেখেই চিকিৎসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পুজোর মধ্যেই নিজের প্রকাশিত বই নিয়ে খোঁজ
সূত্রের খবর অনুযায়ী, পুজোর মধ্যেও নিজের বই 'স্বর্গের নিচে মহাবিশৃঙ্খলা' নিয়ে তিনি খোঁজখবর করেছেন। কেমন বিক্রি হয়েছে জেনেছেন। পাশাপাশি নিজের বই নিয়ে তিনি আলোচনাও করেছেন বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, সিপিএম-এর স্ট থেকে তাঁর বইটিই সব থেকে বেশি বিক্রি হয়েছে এবারের পুজোয়।

গতমাসে ভর্তি হয়েছিলেন হাসপাতালে
প্রবল শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে গত ৬ সেপ্টেন্বর মিন্টোপার্কের বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তাঁকে। শারীরিক অবস্থার কিছু উন্নতি হওয়ায় এবং বাড়ি ফিরে যাওয়ার ব্যাপারে চাপ দিতে থাকায়. ৯ সেপ্টেম্বর ফ্ল্যাটেই ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল তাঁকে।
-
নজিরবিহীন ঘটনা! সিইসি জ্ঞানেশ কুমারকে হঠাতে ইমপিচমেন্ট মোশন আনছে বিরোধীরা -
'সুপ্রিম কোর্টে গিয়েছেন যখন…'! জ্ঞানেশের মন্তব্যে ক্ষোভ, পাল্টা জবাব দিলেন চন্দ্রিমা, কী বললেন? -
রাষ্ট্রপতির সফরে প্রোটোকল লঙ্ঘনের অভিযোগ, কেন্দ্রের কাছে বিস্তারিত নথি-সহ রিপোর্ট দিল রাজ্য -
'ভুল করলে কাউকে ছাড়া হবে না'! প্রশাসনিক বৈঠকে ডিজি বিনীত গোয়েল-সহ আধিকারিকদের সতর্ক করলেন জ্ঞানেশ -
ভোট ঘিরে কমিশনের সঙ্গে বৈঠক! SIR ইস্যুতে ক্ষোভ বামেদের, কী কী অভিযোগ ও দাবি তুলল বিরোধীরা? -
পশ্চিম এশিয়ার সংঘাতের প্রভাব, বিকল্প উৎসে তেল খুঁজতে সক্রিয় ভারত -
বিহারে ব্যর্থতার পর বাংলায় নজর তেজপ্রতাপের, বিধানসভা ভোটে লড়াইয়ের ঘোষণা -
মানবিকতার নজির শ্রীলঙ্কার, উদ্ধার হওয়া ইরানি নাবিকদের এক মাসের বিনামূল্যে ভিসা -
গ্যাস সংকটে তৎপর সরকার! পরিস্থিতি সামাল দিতে বড় পদক্ষেপ কেন্দ্রের, দেশজুড়ে জারি 'জরুরি' আইন -
ট্রাম্পের যুদ্ধ শেষের ইঙ্গিতেই চাঙ্গা শেয়ারবাজার! সেনসেক্সে বড় উত্থান, কমে গেল তেলের দাম -
মোদী কলকাতায় আসার আগেই চূড়ান্ত হবে বিজেপির প্রার্থী তালিকা? ১২ মার্চ গুরুত্বপূর্ণ বৈঠক -
'আমাকে বলছেন ডোন্ট শাউট'! জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠকের পর কী বললেন তৃণমূলের চন্দ্রিমা ভট্টাচার্য?












Click it and Unblock the Notifications