Rajarhat: ইদের নেমন্তন্ন নিয়ে দলাদলি! রাজারহাটে তৃণমূল বনাম তৃণমূলের 'লড়াই'য়ে চলল গুলি
Rajarhat: ছাব্বিশের নির্বাচনের আগে ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। শুক্রবার রণক্ষেত্র পরিস্থিতি রাজারহাটে। পরপর চলল গুলিও। তৃণমূল কর্মী হাজি ইসরার আহমেদকে লক্ষ্য করে গুলি চালনার অভিযোগ। ঘরের ভিতর ঢুকে ভাঙচুর ও মহিলাদের গায়েও হাত তোলার অভিযোগ উঠল সব্যসাচী দত্তের অনুগামীদের বিরুদ্ধে। ঘটনার জেরে এলাকায় বিশাল পুলিশ বাহিনী। ভরদুপুরে কলকাতার উপকণ্ঠে তুমুল উত্তেজনা।
সূত্রের খবর, সব্যসাচী দত্তের অনুগামীদের সঙ্গে রাজারহাট নিউটাউনের বিধায়ক তাপস চ্যাটার্জির অনুগামীদের গন্ডগোলের জেরেই রণক্ষেত্র পরিস্থিতি হয়। ইদের দিন বিধাননগর পুরসভার চেয়ারম্যান সব্যসাচী দত্তকে নিমন্ত্রণ করেছিলেন দক্ষিণ নারায়ণপুরের বাসিন্দা শেখ আজাদ বাবা। সেই কারণেই বিধায়ক তাপস চ্যাটার্জি তাকে 'কাফির' বলে কটাক্ষ করেন বলে অভিযোগ।

আজাদ বাবার উপর তাপস চট্টোপাধ্যায় ও তাঁর অনুগামীরা ক্ষুব্ধ বলে দাবি। তৃণমূল কর্মী বলেন, "কাল কুকথা বলেছেন তাপস চট্টোপাধ্যায়। আর আজ গুন্ডা পাঠিয়েছে।" কাফির মন্তব্যের প্রতিবাদ করাতেই হামলা বলে অভিযোগ। শুক্রবার দুপুরে সদলবলে এসে তাপস চ্যাটার্জির অনুগামীরা ওই পরিবারের উপর হামলা চালায় বলে অভিযোগ। চলে বেশ কয়েক রাউন্ড গুলিও।
এমনকি ঘরের মধ্যে ঢুকেও ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। আজাদ বাবার ঘরে মহিলাদের উপরও মারধর করা হয় বলে অভিযোগ। রাজারহাট নিউটাউনের প্রাক্তন বিধায়ক সব্যসাচী দত্তকে বাড়িতে ডাকায় এলাকায় কাউকে ঢুকতে দেওয়া হবে না বলে হুমকি দেওয়ারও অভিযোগ উঠেছে বিধায়কের বিরুদ্ধে। হামলার মুহূর্তের ছবি ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়।
প্রায় ৩০ থেকে ৪০ রাউন্ড গুলি চালানো হয়েছে বলে অভিযোগ। সব্যসাচী দত্তের অফিস ভাঙচুরেরও অভিযোগ। যদিও হামলার কথা অস্বীকার তাপস চ্যাটার্জির। তাঁর অনুগামীরা হামলা চালিয়েছে কিনা, তা পুলিশ তদন্ত করে দেখুক, দাবি বিধায়কের। বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে বলে দাবি বিধায়কের। আজাদ বাবা বিজেপি ও আইএসএফ করেছে বলে দাবি বিধায়ক তাপস চ্যাটার্জির। তাঁকে কালিমালিপ্ত করার চেষ্টা হয়েছে বলেও দাবি বিধায়কের। গোটা ঘটনা প্রশাসন খতিয়ে দেখছে বলে জানান সব্যসাচী দত্ত।
-
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব! বাড়তে পারে নিত্যপণ্যের দাম, তালিকায় কোন কোন জিনিস? চাপ বাড়ছে বাজারে -
নতুন সরকার গঠনের ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ! নেপালে গ্রেফতার প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, কারণ কী? -
দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন! তালিকায় কতজন? বড় সংখ্যার নাম বাদ নিয়ে বাড়ছে প্রশ্ন -
রামনবমীতে রণক্ষেত্র জঙ্গিপুর! ইটবৃষ্টিতে জখম একাধিক, ভিডিও শেয়ার করে 'পরিবর্তন' নিয়ে তোপ অভিষেকের, কী বললেন? -
দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে 'ফুল এমারজেন্সি'! কারণ কী? বিশাখাপত্তনম থেকে আসা উড়ান ঘিরে চাঞ্চল্য -
SIR ইস্যুতে তৃণমূলকে পাল্টা তোপ কেন্দ্রের! 'শুধু বাংলাতেই কেন আদালতের হস্তক্ষেপ?' মমতাকে সরাসরি প্রশ্ন শাহের -
নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী! '২মিনিট অন্তর উড়বে বিমান', বড় বার্তা মোদীর -
শুরুতেই ধাক্কা! আইপিএলের শুরুতে থাকছেন না এমএস ধোনি, চোটে কাবু 'ক্যাপ্টেন কুল' -
মোদী-ট্রাম্পের ফোনালাপে ছিলেন না কোনও তৃতীয় ব্যক্তি, মাস্কের থাকার দাবি ওড়াল ভারত -
বাঙালিই স্বাধীনতার লড়াইয়ের অগ্রদূত, মহুয়া মৈত্রের বিতর্কিত মন্তব্যে ঝড় -
কোহলির ব্যাটে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দাপুটে শুরু, উড়ে গেল হায়দরাবাদ -
প্রথম ম্যাচেই মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নামছে কেকেআর, একনজরে দুই দলের আপডেট












Click it and Unblock the Notifications