Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

একটাই সিঁড়ি, কাজ করেনি অগ্নি নির্বাপণ ব্যবস্থাও! মৃত্যুকূপ ঋতুরাজের তদন্তে SIT, রাত জাগা মুখ্যমন্ত্রীও

Kolkata Hotel Fire Update: দাউ দাউ করে জ্বলছে বড়বাজারের মেছুয়াপট্টির হোটেল। আতঙ্কে হুড়োহুড়ি কেউ প্রাণে বাঁচতে উঠলেন হোটেলের ছাদে। আবার কাউকে কার্নিশে দাঁড়িয়ে প্রাণ বাঁচানোর আর্তনাদ করতে দেখা গেল। আর এর মধ্যেই আতঙ্কে প্রাণে বাঁচতেই দিলেন ঝাঁপ। সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হলেও শেষ রক্ষা হল না। মর্মান্তিক মৃত্যু। এখানেই শেষ নয়, আগুন নিয়ন্ত্রণে আসতেই অভিশপ্ত |

হোটেলের একের পর এক ঘর থেকে ১৩ জনের দেহ উদ্ধার করল উদ্ধারকারী দল। যাদের মধ্যে দুই শিশু, এক মহিলা আছে বলেও জানা যাচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। কীভাবে ভয়াবহ এই অগ্নিকান্ডের ঘটনা ঘটল? ঘটনার পরেই সামনে আসছে একের পর এক তথ্য।

Kolkata Hotel Fire Update

Kolkata Hotel Fire Update: সিট গঠন

ইতিমধ্যে ভয়াবহ এই অগ্নিকান্ডের পরে কলকাতা পুলিশের তরফে বিশেষ সিট গঠন করা হয়েছে। বিশেষ এই তদন্তকারী দল কীভাবে এই আগুন লাগল তা খতিয়ে দেখবে বলে জানা যাচ্ছে। শুধু তাই নয়, অভিশপ্ত হোটেলটির অনুমতি সহ অন্যান্য বিষয়গুলিও সিটের আধিকারিকরা খতিয়ে দেখবেন বলে জানা যাচ্ছে।

অভিযোগ উঠছে, হোটেলে অগ্নি নির্বাপণ ব্যবস্থা থাকলেও কাজ করেনি। বের হয়নি এক ফোঁটা জলও! কিন্তু কেন? সেটিও তদন্ত করে দেখা হবে বলে জানা যাচ্ছে। যা খবর, আজ বুধবারই সিটের আধিকারিকরা ঘটনাস্থলে যাবেন। গোটা হোটেল পরীক্ষা করে দেখবেন।

Kolkata Hotel Fire Update: উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী

ঘটনায় উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বুধবার অক্ষয় তৃতীয়ায় দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন আছে। হবে প্রভু জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠা। আর সেই অনুষ্ঠানে যোগ দিতেই বর্তমানে দিঘায় আছেন মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে, সারা রাতই প্রায় পরিস্থিতির উপর নজর রেখেছেন তিনি। বারবার ফোনে পুলিশ আধিকারিক সহ রাজ্যের মন্ত্রীদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় যোগাযোগ রাখেন বলে জানা যাচ্ছেন।

Kolkata Hotel Fire Update: একটাই সিঁড়ি, বন্ধ ছিল অন্য দরজাও

জানা যাচ্ছে, অভিশপ্ত হোটেলে ঘটনার সময় ৮৮ জন অতিথিদের। যাদের মধ্যে বেশিরভাগই ভিন রাজ্যের বাসিন্দা বলে জানা যাচ্ছে। জানা যাচ্ছে, ঘটনার সময় বাইরে বেরিয়ে আসার চেষ্টা করেছিলেন অতিথিরা। কিন্তু পারেননি। জানা যায়, ওই হোটেলে ঢোকা-বেরনোর একটাই সিঁড়ি। তাই অনেকেই নিচে নামার চেষ্টা করেও ঘটনার সময় পারেননি। ফলে হোটেলের ঘরেই আটকে পড়েন বহু মানুষ।

এমনকী হোটেল থেকে বাইরে আসার গেটও ছিল একটা। আরেকটি গেটও তালা দিয়ে রাখা ছিল। কিন্তু কেন? তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। শুধু তাই নয়, আঙুলকে ব্যুরো আঙুল দেখিয়ে একের পর এক জানলা ইট দিয়ে গেঁথে দেওয়া হয় বলেও অভিজপগ। ফলে কোনও ভাবেই ধোঁয়া বের হওয়ার সুযোগ ছিল না বলে দাবি স্থানীয়দের।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+