তিলজলার দুটি কারখানায় বিধ্বংসী আগুন, দমকলের ১২টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে
কলকাতা, ২৮ নভেম্বর : তিলজলার মসজিদ বাড়ি লেনের একটি ব্যাগ তৈরির কারখানায় ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটে। এদিন সকাল ৮ টা ৩০ মিনিট নাগাদ আগুন লাগে। পাশের আর একটি রবার কারখানাতেও আগুন ছড়িয়ে যায়। এরপর সকাল ১১টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানা গিয়েছে।
কারখানায় প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়েই দমকলবাহিনী সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে। তবে আগুনের তীব্রতা ক্রমেই ছড়িয়ে পড়ায় প্রায় ১২টি ইঞ্জিন আগুন নেভানোর কাজে ব্যস্ত ছিল।

দুটি কারখানার ভিতরে রবার সহ ব্যাগ তৈরির প্রচুর দাহ্য পদার্থ ছিল। সেখানে শর্ট শার্কিটের ফলে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে দমকল।
আগুন লাগার ফলে কারখানার আশেপাশের বাড়িগুলিও ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা সম্ভব হয়নি। ঘটনায় কেউ হতাহত হননি।












Click it and Unblock the Notifications