চাষীরা দাম পাচ্ছেন না, কিন্তু বিক্রি হচ্ছে বেশি দামে! পুলিশকে নজরদারি নির্দেশ মুখ্যমন্ত্রীর
চাষীরা দাম পাচ্ছেন না, কিন্তু বিক্রি হচ্ছে বেশি দামে। বাজারে সবজির মূল্যবৃদ্ধি নিয়ে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এদিন কৃষিপণ্যের দাম বৃদ্ধি রুখতে নবান্নে বৈঠক করেন। সেখানেই মুখ্যমন্ত্রী একাধিক নির্দেশ দেন।
সাতদিন পর পর টাস্ক ফোর্সের মিটিং করতে হবে। সেখানে মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, রাজ্য পুলিশের জিডি এবং কলকাতার পুলিশ কমিশনার থাকবেন। প্রতিসপ্তাহে এব্যাপারে রিপোর্ট দিতে হবে মুখ্যমন্ত্রীকে। নবান্নে হওয়া বৈঠকে এই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রীর নির্দেশ
মুখ্যমন্ত্রী এদিন বৈঠকের শুরুতেই বলেন, দাম কমার লক্ষণ নেই। মানুষ বাজারে যেতে ভয় পাচ্ছে। পেঁয়াজের দাম কমাতে নাসিকের পরিবর্তে স্থানীয় কৃষকদের থেকে তা কিনতে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি কীভাবে রাজ্যের পেঁয়াজ মুনাফাখোররা পাশের দেশে নিয়ে যাচ্ছে, তা নিয়েও বিস্ময় প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, আগে রাজ্যের মানুষের চাহিদা মিটবে, তারপর তা অন্য রাজ্যে যাবে। প্রয়োজনে রাজ্যের সীমানায় নজরদারি চালাতেও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
টাস্কফোর্সের কাজে হতাশ
এদিনের বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, তিনি মূল্যবৃদ্ধি রুখতে টাস্কফোর্স গঠন করেছিলেন। তারা শেষ কবে বৈঠকে বসেছিল, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তিনি এদিন নির্দেশ দেন, যতদিন দাম না কমে ততদিন বৈঠকে বসতে হবে। এব্যাপারে তিনি মুখ্যসচিব এবং ডিজিকেও নির্দেশ দেন। দাম কমাতে তিনি দশ দিন সময় দিয়েছেন।
হিমঘরে আলু আটকে রাখার অভিযোগ
বাংলাতেই রাজ্যের জন্য পর্যাপ্ত আলু উৎপন্ন হয়। কিন্তু এবার এই সময় এককেজি জ্যোতি আলুর দাম ৩৫ টাকা পৌঁছে গিয়েছে। বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী এদিন বলেন, রাজ্যে এখনও ৪৫ লক্ষ টন আলু রয়েছে। রাজ্যের ব়ড় ব্যবসায়ীদের একাংশ হিমঘরে আলু আটকে রেখেছেন বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী।
কেন্দ্রকে নিশানা
রাজ্যে কৃষিপণ্যের দাম বৃদ্ধি নিয়ে মুখ্যমন্ত্রী এদিন কেন্দ্রকে নিশানা করেন। তিনি বলেন, কৃষিমন্ত্রক এব্যাপারে কিছুই করছে না।
রাজ্যের সাফল্য
নবান্নের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, এই বছরেই রাজ্য ডিম উৎপাদনে স্বয়ং সম্পূর্ণ হচ্ছে। মাছের ক্ষেত্রে কেন তা হবে না, তা নিয়ে প্রশ্ন করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী রাজ্যের মানুষকে তেলাপিয়া মাছ খাওয়ার পরামর্শ দিয়েছেন এদিনের বৈঠকে। তিনি জল ভরো, জল ধরো প্কল্পে কাটা পুকুরে তেলাপিয়া মাছ ছাড়ার কথাও বলেছেন। তেলাপিয়া মাছ নিয়ে মিথ্যা খবর রটানোর অভিযোগও এদিন করেছেন মুখ্যমন্ত্রী।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা












Click it and Unblock the Notifications