Calcutta High Court: বাঘের হানায় মৃত্যু হলে দিতে হবে ক্ষতিপূরণ! যুগান্তকারী নির্দেশ কলকাতা হাইকোর্টের
Calcutta High Court: সরকারি আইনকে থোড়াই কেয়ার! দু'বছর বছর বাদেও ক্ষতিপূরণ পাননি বাঘের হানায় মৃতের পরিবার। অবশেষে মুশকিল আসান কলকাতা হাই কোর্ট। চার সপ্তাহের মধ্যে দুই পরিবারকে ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য।
আদালত (Calcutta High Court) জানিয়েছে, যে কোনও অঞ্চলে বাঘের হানায় (Tiger Attack) মৃত্যু হলে দিতে হবে ক্ষতিপূরণ। সেক্ষেত্রে বাঘের হামলায় মৃত ব্যক্তি গভীর জঙ্গলে ঢুকেছিলেন নাকি বাঘ বিচরণ ক্ষেত্রের আশেপাশে ছিলেন, সেরকম কোনও বিষয় বাদ বিচার করা হবে না। অর্থাৎ, সুন্দরবনের যে কোনও জায়গায় বাঘের হানায় মৃত্যু হলে ক্ষতিপূরণ পাবেন পরিবার।

মামলাকারির আইনজীবী (Calcutta High Court) কৌশিক গুপ্ত ও শ্রীময়ী মুখোপাধ্যায় জানান, ২০২২ সালের ১২ নভেম্বর সুন্দরবনের নদীতে মাছ ও কাঁকড়া ধরার জন্য বনদপ্তরের বৈধ অনুমতিপত্র (বিএলসি) নিয়ে সুন্দরবনের গভীর জঙ্গলে মাছ ধরতে গিয়েছিলেন কুলতলির কাটামারি এলাকার বাসিন্দা দিলীপ সর্দার। এদিকে, অমল দণ্ডপাটও অনুমতি নিয়ে মাছ ও কাঁকড়া গিয়েছিলেন সুন্দরবনের নদীতে।
২০২১ সালের ৩০ ডিসেম্বর তাঁদের নৌকাতে বাঘ হামলা (Tiger Attack) চালায়। অন্যরা পালিয়ে গেলেও অমল বাঘের হানায় গুরুতর আহত হন। তারপরে পয়লা জানুয়ারি ২০২২ তিনি মারা যান। অভিযোগ, এনিয়ে হাই কোর্টের (Calcutta High Court) একাধিক নির্দেশ সত্বেও ক্ষতিপূরণ পাচ্ছিল না ওই দুই পরিবার। বাধ্য হয়েই হাই কোর্টের দ্বারস্থ হন মৃতদের স্ত্রী শেফালী সর্দার ও মইপিটের বাঘ বিধবা তপতী দণ্ডপাট। যদিও আদালতে তাঁদের আবেদনের বিরোধিতা জানান রাজ্যের কৌঁসুলি।
দাবি, তাঁরা সরকারি নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে নিষিদ্ধ 'কোর' এলাকায় ঢুকেছিল। কাজেই তাঁকে ক্ষতিপূরণ দেওয়া উচিত নয়। তার প্রেক্ষিতে আবেদনকারীরা (Calcutta High Court) জানায়, এই নিয়ে আদালতের নির্দেশ আছে যে কোর এলাকা বা সাধারণ এলাকা যেখানেই বাঘের আক্রমণে কেউ মারা যাবে তারই সরকারি ক্ষতিপূরণ প্রাপ্য হবে।
কাজেই তিনি 'কোর' এলাকায় ঢুকে ছিলেন কিনা তা ক্ষতিপূরণ দেওয়ার জন্য এটা দেখার কোন ব্যাপার নেই। এদিন মৃতদের ময়নাতদন্ত রিপোর্ট এবং অন্য সমস্ত নথি আদালতে পেশ করা হয়। সমস্ত নথি খতিয়ে দেখার পরেই যুগান্তকারী এই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। এই নির্দেশে বহু পরিবার উপকৃত হবে বলে মনে করা হচ্ছে।
-
আন্তর্জাতিক বাজারের প্রভাব? এক ধাক্কায় কমল সোনা-রুপোর দাম, কত? বিনিয়োগকারীদের মধ্যে বাড়ছে দুশ্চিন্তা -
ডিজিটাল পেমেন্টে বড় বদল! শুধু পিন দিলেই আর হবে না অনলাইন পেমেন্ট, ১ এপ্রিল থেকে RBI-র নতুন নিয়ম -
ভূমিকম্পে কেঁপে উঠল প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র! রিখটার স্কেলে কম্পনমাত্রা ৭.৬, জারি সুনামির সতর্কতা -
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
জ্বালানি নিরাপত্তায় নতুন দিগন্ত, তেলের মজুত বাড়াচ্ছে ভারত, সংসদে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন












Click it and Unblock the Notifications