গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঘূর্ণাবর্ত! উত্তরবঙ্গে জারি 'কমলা' সতর্কতা

সক্রিয় মৌসুমী অক্ষরেখা এবং উত্তর বঙ্গোপসাগর থেকে যাওয়া জলীয় বাষ্পের কারণে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস। রবিবার থেকে আগামী চারদিনের জন্য হিমালয়ের পাদদেশ সংলগ্ন পাঁচ জেলায় সতর্কতা জারি করা হয়েছে।

সক্রিয় মৌসুমী অক্ষরেখা এবং উত্তর বঙ্গোপসাগর থেকে যাওয়া জলীয় বাষ্পের কারণে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস।

গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঘূর্ণাবর্ত! উত্তরবঙ্গে জারি কমলা সতর্কতা

রবিবার থেকে আগামী চারদিনের জন্য হিমালয়ের পাদদেশ সংলগ্ন পাঁচ জেলায় সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দফতরের পরিভাষায় সেখানে অরেঞ্জ ওয়ার্নিং দেওয়া হয়েছে। প্রবল বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে সিকিমেও।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী যেমন দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ারে যেমন ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে, ঠিক অন্যদিকে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন এলাকার ওপর ঘূর্ণাবর্ত অবস্থান করছে। যা সমুদ্র পৃষ্ঠ থেকে ১.৫ কিমি থেকে ৪.৫ কিমির মধ্যে বিস্তৃত রয়েছে।

সতর্কবার্তায় বলা হয়েছে, রবিবার ৯ সেপ্টেম্বর থেকে বুধবার ১২ সেপ্টেম্বরের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ারের বিভিন্ন জায়গায় ভারী থেকে অতিভারী (৭-২০ সেমি) বৃষ্টি সম্ভাবনা রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+