ED Raid: আরজি কর কাণ্ডে ফের ইডি তল্লাশি শহরে, সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ দুই ব্যক্তির বাড়িতে অভিযান তদন্তকারীদের
জুনিয়র ডাক্তারদের আন্দোলনের মাঝেই শহরে ফের ইডি তল্লাশি। কলকাতায় দুই জায়গায় কাকভোর থেকে তল্লাশি অভিযান শুরু করেছেন তদন্তকারীরা। আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের দুই ঘনিষ্ঠের বাড়িতে চলছে তল্লাশি অভিযান।
সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ চন্দন লৌহর বাড়িতে তল্লাশি চালাচ্ছে তদন্তকারীরা। সেই সঙ্গে কালিন্দীর হাউসিং এস্টেটেও তল্লাশি অভিযান শুরু করেছেন তদন্তকারীরা। সন্দীপ ঘোষের দুর্নীতির সঙ্গে এই চন্দন লৌহ জড়িত ছিল বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। এর আগে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ একাধিক ব্যক্তির বাড়িতে তল্লাশি অভিযান চালিয়েছে ইডি।

সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ একাধিক চিকিৎসকও জড়িত রয়েছেন দুর্নীতিতে। এমনকী ডাক্তারি পড়ুয়ারাও সন্দীপ ঘোষের দুর্নীতি চক্রে জড়িত বলে জানতে পেরেছে তদন্তকারীরা। তার মধ্যে অভীক দে, বিরূপাক্ষ বিশ্বাসের নাম জড়িয়েছে। বিরূপাক্ষ বিশ্বাস অবং অভীক দে ঘটনার দিন আরজি কর হাসপাতালের সেমিনার রুমে হাজির ছিলেন বলে জানতে পেরেছেন তদন্তকারীরা।
এর আগেও সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ একাধিক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালিয়েছেন তদন্তকারীরা। সন্দীপ ঘোষের আরও সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে। পাওয়া গিয়েছে দুটি বিলাসবহুল গাড়ির হদিশও। আরজি কর হাসপাতালে একাধিক দুর্নীতিতে যুক্ত সন্দীপ ঘোষ। তাঁর বিরুদ্ধে মৃতদেহের অরগ্যান পাচারের অভিযোগও রয়েছে। গোটা রাজ্যের একাধিক মেডিকেল কলেজে ছড়িয়ে রয়েছে তার দুর্নীতির জাল।
সিবিআই তাকে গ্রেফতার করলেও আপাতত প্রেসিজেন্সি জেলে রয়েছেন সন্দীপ ঘোষ। সেখানে তাঁকে আলাদা একটি সেলে রাখা হয়েছে। আদালতে সন্দীপ ঘোষকে ঘিরে নজিরবিহীনভাবে বিক্ষোভ দেখান আইনজীবীরে। এজলাসের মধ্যেই আইনজীবীরা সন্দীপ ঘোষের ফাঁসির দাবিতে সরব হয়েছিলেন। এমনকী চটি ছুড়েও সন্দীপ ঘোষকে মারা হয় কোর্ট চত্ত্বরেই। নজির বিহীন এই ঘটনা আগে কখনও ঘটেনি আলিপুর আদালত চত্ত্বরে।
সোনারপুর, মুর্শিদাবাদ, ক্যানিংয়ে সন্দীপ ঘোষের একাধিক বাড়ির হদিশ মিলেছে। সন্দীপ ঘোষের সহযোহী চন্দন লৌহকেও একাধিকবার জেরা করেছেন তদন্তকারীরা। এবার তাঁর বাড়িতে হানা দিয়েছে ইডি। সেই সঙ্গে অকটেন কোম্পানির অফিসেও চলছে তল্লাশি। এলাকার বাসিন্দাদের অভিযোগ রাত বাড়লে নাকি কালিন্দীর হাউসিংয়ের এই বাড়িতে আনাগোনা বাড়ত লোকজনের।












Click it and Unblock the Notifications