ED Raid: রেশনদুর্নীতি মামলায় ফের ED তৎপরতা, কলকাতা এবং উত্তর ২৪ পরগনার একাধিক জায়গায় তল্লাশি

রেশন দুর্নীতি মামলায় ফের তেড়েফুঁড়ে উঠল ইডি। মঙ্গলবার ভোর থেকে কলকাতা সহ উত্তর ২৪ পরগনার একাধিক জায়গায় তল্লাশি অভিযান শুরু করেছেন তদন্তকারীরা। জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ বারিক বারিক বিশ্বাসের রাজার হাটের ফ্ল্যাটে তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

সেই সঙ্গে বসিরহাটেও জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ বারিক বিশ্বাসের বাড়িতে পৌঁছে গিয়েছেন তাঁরা। সেখানে কেন্দ্রীয় বাহিনী নিয়ে তল্লাশি চালাচ্ছেন তদন্তকারীরা। জানা গিয়েছে জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ এই ব্যবসায়ীর একাধিক রাইস মিল রয়েছে। কলকাতা সহ রাজ্যের ১০ জায়গায় একযোগে তল্লাশি অভিযান শুরু করেছেন তদন্তকারীরা। রাজারহাটে জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ নেতা বারিক বিশ্বাসের ফ্ল্যাটটির আনুমানিক মূল্য ৫০ থেকে ৬০ লক্ষ টাকা বলে জানা গিয়েছে। গাড়ির ড্রাইভার এবং পরিচারকদের থাকার জন্য এই ফ্ল্যাটটি কেনা হয়েছিল বলে জানা গিয়েছে।

ED Raid

জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ এই ব্যবসায়ীর একাধিক রাইসমিল রয়েছে বলেও জানতে পেরেছেন তদন্তকারীরা। রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। রেশন দুর্নীতির টাকা ব্যবহার করে একাধিক বেআইনি সম্পত্তি তৈরির অভিযোগ রয়েছে। জ্যোতিপ্রিয় মল্লিকের একাধিক ঘনিষ্ঠ নেতা এই দুর্নীতি মামলায় জড়িত রয়েছেন বলে জানতে পেরেছেন তদন্তকারীরা।

রাজারহাটের ফ্ল্যাটের নীচে থাকা বারিক বিশ্বাসের গা়ড়িতেও তল্লাশি চালাচ্ছেন তদন্তকারীরা। গাড়ির ডিকি থেকে একটি ব্যাগ নিয়ে আবার তাঁরা ফ্ল্যাটে চলে গিয়েছেন। রেশন দুর্নীতির কোনও কাগজ গাড়ির ভেতরে লুকিয়ে রাখা হয়েছে কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে। জানা গিয়েছে জ্যোতিপ্রিয় মল্লিকের অত্যন্ত ঘনিষ্ঠ এই বারিক বিশ্বাস। তাঁর মাধ্যমে রেশন দুর্নীতির টাকা পাচার করা হয়েছে বলে অনুমান। তদন্তকারীরা জানতে পেরেছেন রেশন দুর্নীতির টাকা দিয়ে সোনা কেনা হয়েছিল।

বসিরহাটে সংগ্রামপুরে আবদুল বারিক বিশ্বাসের বাড়ি রয়েছে সেখানে তল্লাশি চলছে। সেই সঙ্গে তাঁর রাইসমিল এবং দেগঙ্গার চালকলেও তল্লাশি চালানো হচ্ছে। কয়লা এবং গরু পাচারের মামলাতেও গ্রেফতার হয়েছিলেন বারিক বিশ্বাস। তাঁর বিরুদ্ধে সোনা পাচারের মামলাতেও তাঁর নাম জড়িয়েছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+