রোজভ্যালি তদন্তে মনোজ কুমারের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে ইডি
মনোজ কুমারের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে ইডি। প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টে মামলা রুজু করা হবে ইডি অফিসার মনোজের বিরুদ্ধে।
কলকাতা, ৭ ফেব্রুয়ারি : মনোজ কুমারের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে ইডি। প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টে মামলা রুজু করা হবে ইডি অফিসার মনোজের বিরুদ্ধে। ইতিমধ্যে কলকাতা পুলিশের কাছে এফআইআর-এর কপিও চেয়ে পাঠিয়েছেন ইডি আধিকারিকরা। সেই এফআইআর হাতে পাওয়ার পরই মনোজ কুমারের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।[রোজভ্যালি তদন্তে এবার মনোজ কুমারের বিরুদ্ধে সিট গঠন করল ইডি]
মনোজ কুমারের নাম রোজভ্যালি কর্ণধার গৌতম কুণ্ডুর স্ত্রী শুভ্রা কুণ্ডুর সঙ্গে জড়িয়ে যাওয়ার পরই ইডি তৎপর হয়। তড়িঘড়ি রোজভ্যালি মামলায় সিট গঠন করে ফেলে ইডি। রোজভ্যালির তদন্তকারী আধিকারিক মনোজ কুমারের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্তেই এই সিট গঠন। এবার একেবারে তাঁর বিরুদ্ধে মামলা রুজু করে এগোতে চাইছে ইডি।[ফের ম্যাডাম রোজভ্যালি থাবা, সেকেন্ড ইন কম্যান্ডের সঙ্গেও ইডি অফিসারের যোগ!]

ইডি-র তরফে জানিয়ে দেওয়া হয়েছে নিজেকে নির্দোষ প্রমাণ না করা পর্যন্ত এই অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরকে কোনও মামলার তদন্তেই সংযুক্ত রাখা হবে না। সেই নির্দেশ মোতাবেক রোজভ্যালির পাশাপাশি সমস্ত মামলা থেকেই তাঁর নাম প্রত্যাহার করে নেওয়া হয়েছে। কলকাতা পুলিশ ও কলকাতা পুলিশের এসটিএফ তো তদন্ত চালাচ্ছেই, সেইসঙ্গে বিভাগীয় তদন্তও করছে ইডি।
মনোজ কুমার যে যে মামলায় তদন্ত করছিলেন সেই সমস্ত ফাইলই খতিয়ে দেখা হবে। ইনি কাউকে বিশেষ সুবিধা পাইয়ে দিয়েছিলেন কি না, তা সর্বাগ্রে নিশ্চিত করতে চাইছে ইডি। এর মধ্যে সল্টলেকের সিজিও কমপ্লেক্সের ইডি অফিসে ডেকে কয়েকপ্রস্থ জেরাও করা হয়েছে তাঁকে।
সম্প্রতি শুভ্রা কু্ণ্ডুর সঙ্গে ইডি আধিকারিক মনোজ কুমারের ঘনিষ্ঠ সম্পর্ক প্রকাশ্যে আসে। তারপরই 'ম্যাডাম রোজভ্যালি' শুভ্রা কুণ্ডু ও ওই ইডি আধিকারিক স্ক্যানারের নিচে এসে পড়েন। কলকাতা পুলিশ দীর্ঘ জেরা করে জানতে পেরেছে, প্রথমে শুভ্রা কুণ্ডুর অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা হত। তারপর সেই টাকা পাচার হয়ে যেত অন্যত্র। তদন্তকারীরা এখন জানার চেষ্টা চালাচ্ছে রোজভ্যালির কত টাকা এইভাবে পাচার হয়ে গিয়েছে।
-
দেশজুড়ে সতর্কতা, ১৭ রাজ্যে প্রবল দাপট, ঘণ্টায় ৮০ কিমি বেগে হাওয়ার আশঙ্কা -
আজই কী ইস্তফা? দুই দশকের অধ্যায় শেষ করে মুখ্যমন্ত্রীর পদ ছাড়ছেন নীতীশ কুমার, কারণ কী? জল্পনা তুঙ্গে -
বাংলার নির্বাচনে একা লড়ার অঙ্গীকার করে প্রথম তালিকায় ২৮৪ প্রার্থীর নাম ঘোষণা কংগ্রেসের, রয়েছেন অধীর-মৌসমরা -
কবে ফিরবে প্রিয় বাবিন? চোখে জল নিয়ে অধীর অপেক্ষায় বিজয়গড়, ঘটনাস্থলে পৌঁছলেন মুখ্যসচিব, স্তব্ধ টলিউড -
কলকাতায় একটাই ট্রাইবুনাল দপ্তর, তবুও ভোগান্তি নেই ভোটারদের, অনলাইনেই মিলবে সমাধান -
রাজ্যসভায় জয়, তবু ইস্তফায় দেরি, স্পিকারকে অপেক্ষায় রেখেই বিহার ছাড়লেন নিতিন নবীন -
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব! জ্বালানি সঙ্কটে বিশ্ব, স্বস্তি দিতে পেট্রোল-ডিজেলের দামে বড় সিদ্ধান্ত কেন্দ্রের -
একদিনে ২৬৭ আধিকারিক বদলি, কমিশনের সিদ্ধান্তে হাইকোর্টে চ্যালেঞ্জ -
প্রথম চার্জশিট হওয়া উচিত মোদী-শাহের বিরুদ্ধে, মন্তব্য মমতার -
থানাগুলিতে ব্যাপক রদবদল, বড় পদক্ষেপ নির্বাচন কমিশনের -
সপ্তাহের শুরুতেই বড় ধাক্কা! ইরান উত্তেজনায় কাঁপছে বাজার, ১০০০ পয়েন্ট পড়ল সেনসেক্সে, চাপে নিফটি -
ধাপে ধাপে প্রকাশ ভোটার তালিকা, চতুর্থ অতিরিক্ত তালিকায় ২ লক্ষ নাম, বাদের সংখ্যা এখনও ধোঁয়াশায়












Click it and Unblock the Notifications