শুভেন্দু অধিকারীকে সেন্সর করুক নির্বাচন কমিশন, দাবি তৃণমূলের
রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিযোগ আনল তৃণমূল৷ উপনির্বাচনে প্রচারে গিয়ে উস্কানিমূলক মন্তব্য করেছেন নন্দীগ্রামের বিধায়ক। এই অভিযোগ আনা হয়েছে৷ সামনেই রাজ্যের ছয় বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। তার আগে এই অভিযোগ রাজনৈতিক আঁচ আরও বাড়ালো। এমনই মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ।
বাঁকুড়ার তালডাংরায় গত ৯ তারিখ প্রচারে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। প্রচার সভার মঞ্চে বক্তব্য রাখেন তিনি৷ সেখানেই উস্কানিমূলক মন্তব্য করা হয়েছে। প্রচারে গিয়ে নির্বাচনের আদর্শ আচরণবিধি ভেঙেছেন শুভেন্দু। সেই কথাও অভিযোগে বলা হচ্ছে।

কমিশনকে দ্রুত ব্যবস্থা নিতে বলা হয়েছে৷ সোমবার নির্বাচন কমিশনের দফতরে হাজির হয়েছিল তৃণমূল প্রতিনিধি দল৷ দলে ছিলেন কুণাল ঘোষ, রাজ্যের মন্ত্রী শশী পাঁজা, জয়প্রকাশ মিশ্র। শুভেন্দু অধিকারীকে সেন্সর করুক কমিশন। তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করা হোক। এই দাবি তোলা হয়েছে রাজ্যের শাসক দলের পক্ষ থেকে।
আগামী ১৩ তারিখ রাজ্যের ছয় জেলায় উপনির্বাচন। আজ সোমবার বিকেলে প্রচার শেষ হচ্ছে। আর এই শেষবেলায় তৃণমূল শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কমিশনে গেল। লিখিত আকারে অভিযোগের চিঠি দেওয়া হয়েছে কমিশনে।
তালডাংরায় শনিবার প্রচারসভা করেছিলেন শুভেন্দু অধিকারী। তিনি বাংলাদেশ প্রসঙ্গ এনেছিলেন। হিন্দুদের ওপর অত্যাচার করা হচ্ছে সেখানে। এবার পশ্চিমবঙ্গকে দ্বিতীয় বাংলাদেশ করতে চায়। সেই কথা বলেন রাজ্যের বিরোধী দলনেতা। এই বক্তব্যকে সম্পূর্ণ উস্কানিমূলক বলে অভিযোগ তৃণমূলের৷ ধর্মের ভিত্তিতে বিজেপি নেতারা মাঝেমধ্যেই উস্কানিমূলক বক্তব্য রাখেন। বাংলাকে অস্থির করে তোলা বিজেপির লক্ষ্য। এমনই অভিযোগ তৃণমূলের৷
নির্বাচন কমিশনের কাছে শুভেন্দু অধিকারীর বক্তব্যের নথি জমা দেওয়া হয়েছে। অভিযোগপত্রও দেওয়া হয়েছে। যদিও এই অভিযোগ নিয়ে কমিশনের পদক্ষেপের বিষয়ে জানা যায়নি। বিজেপির তরফ থেকেও পাল্টা কোনও বক্তব্য এদিন দুপুর পর্যন্ত রাখা হয়নি।












Click it and Unblock the Notifications