এবছরের কার্নিভালের রেড রোড সাজছে 'রাঙা মাটির বাংলা' থিমে, চলছে জোর প্রস্তুতি
আগামী ১১ অক্টোবর রেড রোডে অনুষ্ঠিত হতে চলেছে দুর্গাপুজোর কার্নিভাল।
আগামী ১১ অক্টোবর রেড রোডে অনুষ্ঠিত হতে চলেছে দুর্গাপুজোর কার্নিভাল। মূলত বাংলার সংস্কৃতিকে কেন্দ্র করেই প্রত্যেক বছরই নতুন সাজে সেজে ওঠে মহানগরীর ব্যস্ততম রাস্তা রেড রোড। এ বছরও তার ব্যতিক্রম নয়। রাজ্য পর্যটন ও তথ্য সংস্কৃতি দফতরের উদ্যোগে রাঙ্গামাটির বাংলার রূপ পেতে চলেছে মহানগরীর রেড রোড।

তথ্য সংস্কৃতি দপ্তর সূত্রে জানা গিয়েছে, বাংলার প্রাচীন পোড়ামাটির শিল্প বা টেরাকোটার কাজে এ বার রেড রোডে সাজানো হবে। যার যার পোশাকি নাম দেওয়া হয়েছে রাঙামাটির বাংলা।
এখান থেকেই এই শিল্প কর্মের মধ্য দিয়ে বাংলার সম্প্রীতির বার্তা তুলে ধরবে রাজ্য সরকার। সে কারণেই একই সঙ্গে রাঢ়বঙ্গের মন্দির, মসজিদ-সহ সমস্ত ধর্মস্থানে ছড়িয়ে-ছিটিয়ে থাকা শিল্পের নানা নিদর্শন এখানে তুলে ধরা হবে। তুলে ধরা হবে রাঢ় বঙ্গের মানব পুতুলকে।

কাজের দায়িত্বে থাকা তথ্য-সংস্কৃতি দপ্তরের এক কর্তা বলেন, 'কালের বিবর্তনে টোরাকোটা ইতিমধ্যেই জিআই তকমা পেয়েছে। কার্নিভাল দেখার জন্য রেড রোডের দু'দিকে ভিভিআইপিদের বসার জন্য তৈরি মণ্ডপে এই টেরাকোটা শিল্পের প্রতিফলন ঘটানো হচ্ছে। নাম দেওয়া হয়েছে 'রাঙা মাটির বাংলা'। এ জন্য বাঁকুড়া ও বীরভূমের টেরাকোটা শিল্পীদের আনা হয়েছে।'
কার্নিভাল দেখার জন্য এ বার ১৫ হাজার আসনের ব্যবস্থা করা হয়েছে। তার মধ্যে চার হাজার আসনই ভিভিআইপি ও বিদেশি আমন্ত্রিত পর্যটকদের জন্য থাকবে। সরাসরি সম্প্রচারের পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফেসবুক লাইভ করারও ব্যবস্থা করছেন।

তথ্য সংস্কৃতি দপ্তর সূত্রে আরও জানা গিয়েছে, কলকাতা সহ শহরতলির জেলার বিশ্ববাংলা শারদ সম্মান প্রাপ্ত প্রায় ৮০ টি পুজোর প্রতিমা এই কার্নিভালে যোগ দেবে। থাকবে ঢাকি, ছৌ নাচ, আর চন্দননগরের আলোর গেট। শুরুতে থাকবে কলকাতা পুলিশের কমব্যাট কম্যান্ডোদের মোটর সাইকেলে কসরত প্রদর্শন, যার নাম 'টর্নেডো'। মুখ্যমন্ত্রী এ ব্যাপারে বিশেষ আগ্রহী।

নিরাপত্তা বিষয়ে ও রাখা হয়েছে কড়া ব্যবস্থা। কলকাতা পুলিশের ডিসি (কমব্যাট) নগেন্দ্র জানান, টর্নেডোতে তিন জন মহিলা-সহ ৪৫ জন অংশ নেবেন। যাঁদের ৮০ শতাংশই কমব্যাট কম্যান্ডো। গত বছরও এই দলটি কলাকৌশল প্রদর্শন করেছিল। মুখ্যমন্ত্রী তাঁদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে পুরস্কৃত করেছিলেন।

উল্লেখ্য, রাজ্য সরকারের উদ্যোগে ২০১৬ থেকে রেড রোডের কার্নিভালে ফের আরেকবার শহরের সেরা পুজোগুলোকে দেখতে পাওয়া যায়। গতবছর প্রাচীন রাজবাড়ির অলিন্দের আদলে সেজেছিল রেড রোড। সেখানে তুলে ধরা হয়েছিল প্রাচীন বাংলার রাজবাড়ির বিশেষত্ব কে বনেদিয়ানা কে। আরে বছর রাঙ্গামাটির বাংলাকে দেখাতে চলেছে রাজ্য সরকার। সেখানে থাকবে এবছর পুজোয় সেরা প্যান্ডেল, নজরকাড়া প্রতিমা, কার ভাবনা চমকে দিল সবাইকে, কে হল সেরা, কেই বা সেরার সেরা! তা দেখানোর জন্য চলছে জোরকদমে প্রস্তুতি।
-
ষষ্ঠ সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন! কতজনের নাম রয়েছে? বাদের খাতায় কত জন? -
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ইরানের হুমকি! এপ্রিলের শুরু থেকেই হামলা হতে চলেছে গুগল-অ্যাপল সহ ১৮টি মার্কিন কোম্পানিতে -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন?












Click it and Unblock the Notifications