দমদমে কিশোর অপহরণের অভিযোগ! প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা
প্রায় এগারো দিন ধরে নিখোঁজ দমদম থানা এলাকার এক কিশোর। থানায় অভিযোগ দায়ের করা হলেও, এখনও পর্যন্ত তার কোনও হদিশ দিতে পারেনি পুলিশ। পাড়ার বন্ধুদের সঙ্গে কথা বলেও এখনও পর্যন্ত কোনও সূত্র মেলেনি।
প্রায় এগারো দিন ধরে নিখোঁজ দমদম থানা এলাকার এক কিশোর। থানায় অভিযোগ দায়ের করা হলেও, এখনও পর্যন্ত তার কোনও হদিশ দিতে পারেনি পুলিশ। পাড়ার বন্ধুদের সঙ্গে কথা বলেও এখনও পর্যন্ত কোনও সূত্র মেলেনি।

২৯ মার্চ সকালে বাড়ি থেকে দিদির বাড়ি যাওয়ার জন্য বেরিয়েছিল একাদশ শ্রেণির ছাত্র। নিজের বাড়ি দমদম থেকে সে দেগঙ্গায় গিয়েছিল দিদির বাড়ি। বিকেলে দিদির বাড়ি থেকে বাড়ি ফেরার জন্য বেরও হয়। বারাসতে আসার পর দিদি এবং বাড়িতেও ফোনে কথা বলে ১৭ বছরের ওই ছাত্র। দমদমে নামার পর ভূতনাথ মন্দিরে যাওয়ার কথা ফোনে জানায় বাবাকে। কিন্তু ওই দিন রাত দশটার পর থেকে ফোনের সুইচ অফ। তাঁর আর কোনও খোঁজ পাওয়া যায়নি।
বিষয়টি নিয়ে দমদম থানায় অভিযোগ দায়ের করা হয়েছে পরিবারের তরফ থেকে। পরিবার ও পুলিশ তরফ থেকে পাড়ার বন্ধুদের সঙ্গে কথা বলা হয়েছে। মোবাইল টাওয়ার লোকেশন এবং কললিস্টও পরীক্ষা করে দেখেছে পুলিশ। আনুসঙ্গিক বিভিন্ন দিকও খতিয়ে দেখেছে পুলিশ। তবে এখনও পর্যন্ত ওই কিশোরের কোনও খোঁজ পাওয়া যায়নি।

Click it and Unblock the Notifications