Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ভেস পেজ প্রয়াত, লিয়েন্ডারের বাবার মৃত্যুতে শোকের ছায়া ভারতের ক্রীড়া মহলে

ডা. ভেস পেজ প্রয়াত। তাঁর পুত্র লিয়েন্ডার পেজ। অলিম্পিক হকিতে দেশের হয়ে ব্রোঞ্জ জেতা ও স্পোর্টস মেডিসিনের অন্যতম পথিকৃৎ ভেস পেজ আজ ভোররাতে, তিনটে নাগাদ হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৮০ বছর। বেশ কিছুদিন ধরে পার্কিনসন্স রোগে ভুগছিলেন। জানা গিয়েছে, মঙ্গলবার তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

১৯৪৫ সালের এপ্রিলে গোয়ায় জন্ম। ভারতীয় হকি দলে খেলতেন মিডফিল্ডার হিসেব। ১৯৭১ সালে বার্সেলোনায় হকি বিশ্বকাপ ও ১৯৭২ সালে মিউনিখ অলিম্পিক হকিতে ভারতের ব্রোঞ্জজয়ী দলের সদস্য ছিলেন। হকির বাইরেও তিনি ক্রিকেট, ফুটবল এবং রাগবি খেলে বহুমুখী প্রতিভার নিদর্শন রেখেছেন। প্রদর্শন করেন। ১৯৯৬ থেকে ২০০২ সাল পর্যন্ত ইন্ডিয়ান রাগবি ফুটবল ইউনিয়নের সভাপতি হিসেবে দায়িত্ব সামলেছেন।

কলকাতায় ডাক্তারি নিয়ে পড়াশোনা করেন। চিকিৎসা ও খেলাধুলোর মধ্যে দারুণভাবে মেলবন্ধন ঘটিয়ে তিনি স্পোর্টস মেডিসিনে অসামান্য অবদান রেখেছেন। এশিয়ান ক্রিকেট কাউন্সিল, বিসিসিআইয়ের সঙ্গেও যুক্ত থেকেছেন। এই সংস্থাগুলিতে, বিশেষ করে অ্যান্টি ডোপিং এডুকেশনে তাঁর ভূমিকা অত্যন্ত সমাদৃত হয়েছিল। ভারতের ডেভিস কাপ দলের সঙ্গেও যুক্ত ছিলেন। ক্রীড়াবিদদের স্বাস্থ্য ও ডোপিং সম্পর্কে সচেতন থাকতে পেজ ছিলেন অন্যতম পথিকৃৎ। তাঁর প্রয়াণে শোকের ছায়া ভারতের ক্রীড়া মহলে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+