Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

RG Kar Hospital Case: 'নিখোঁজ' আরজি করে'র নতুন অধ্যক্ষ! স্বাস্থ্য ভবনে 'খুঁজতে' গেলেন ডাক্তাররা

RG Kar Hospital Case: আরজি করে মহিলা চিকিৎসককে খুন এবং ধর্ষণের ঘটনার প্রায় কয়েকদিন কেটে গিয়েছে! বিচারের দাবিতে একেবারে তোলপাড় গোটা দেশ। দিকে দিকে ছড়িয়ে পড়ছে প্রতিবাদের আগুন। আর এই ঘটনার প্রতিবাদে আজ বুধবার আরজি করের আন্দোলনরত চিকিৎসকদের মিছিল।

জুনিয়র চিকিৎসকদের মিছিল হলেও, সিনিয়র চিকিৎসকেরাও এই প্রতিবাদ মিছিলে সামিল হয়েছেন। আর সেই মিছিল থেকেই আওয়াজ উঠছে 'উই ওয়ান্ট জাস্টিস'। শুধু তাই নয়, ঘটনার পরেই আরজি কর হাসপাতাল এবং মেডিক্যাল কলেজের (RG Kar Hospital Case) জন্য নতুন অধ্যক্ষ সুহৃদা পালকে নিয়োগ করা হয়।

doctor rg kar

পদ থেকে সন্দীপ ঘোষকে সরানোর পরেই তাঁকে নিয়োগ করা হয়। কিন্তু দায়িত্ব পাওয়ার পর থেকেই অধ্যক্ষ সুহৃদা পাল 'নিখোঁজ' বলে দাবি আন্দোলনরত জুনিয়ার ডাক্তারদের। তাঁদের দাবি, তাঁকে হাসপাতালে পাওয়া যাচ্ছে না। স্বাস্থ্য ভবনে বসে যাবতীয় কাজ সামলাচ্ছেন। ফলে অধ্যক্ষ সুহৃদা পালকে তাঁরা কিছু জানাতে পারছেন না বলে দাবি আন্দোলনকারীদের।

আর সেজন্যই স্বাস্থ্য ভবনে গিয়ে তাঁরা ডেপুটেশন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলেও সংবাদমাধ্যমকে জানিয়েছেন তাঁরা যদিও এই বিষয়ে সুহৃদা পালের কোনও বক্তব্য পাওয়া যায়নি। একই সঙ্গে ঘটনার বেশ কয়েকদিন কেটে গিয়েছে। তদন্ত কোন পর্যায়ে তাও স্বাস্থ্য ভবনের কাছে 'জবাব' চাওয়া হবে বলেও জানিয়েছেন ডাক্তাররা।

এই প্রসঙ্গে সিনিয়ার ডাক্তারদের দাবি, জুনিয়ারদের দাবি তো ন্যায্য। এমন বাতাবরণ কখনও আমরা দেখিনি। এর পরিবরতন হওয়াটা প্রয়োজন। আর সেই কারনেই মিছিলে সামিল বলে জানাচ্ছেন ডাক্তাররা। এদিনের মিছিলে কয়েকশ চিকিৎসক সামিল হয়েছেন বলে জানা যাচ্ছে।

রাজ্য প্রশাসনের পাশাপাশি সিবিআই'য়ের উপরেও চাপ বাড়ানোর সিদ্ধান্ত জুনিয়ার ডাক্তারদের। আর তাই সিজিও কমপ্লেক্স অর্থাৎ সিবিআই দফতর থেকে এই মিছিল এদিন শুরু করেন জুনিয়ার ডাক্তাররা। তাৎপর্যপূর্ণ ভাবে আজ বুধবারও আরজি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জেরা করছে সিবিআই। আর বাইকরে ডাক্তারদের মিছিল। যাতে কোনও অপ্রিতিকর ঘটনা না ঘটে যায় সেজন্য বিশাল পুলিশ বাহিনী সিজিও কমপ্লেক্সের বাইরে মোতায়েন করা হয়েছে।

বিধাননগর কমিশনারেটের উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরাও রয়েছেন সেখানে। অন্যদিকে সিবিআই দফতরের ভিতরে ব্যাপক ভাবে কেন্দ্রীয় বাহিনীকে মোতায়েন করা হয়েছে। অন্যান্য দিনের তুলনায় বিশাল বাহিনী মোতায়েন রিয়েছে। অন্যদিকে স্বাস্থ্য ভবনেও বিশাল পুলিশ মোতায়েন করা হয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+