RG Kar Hospital Doctor Death: 'অভয়া'র ফোনেই লুকিয়ে 'রহস্য'? কেন ডিলিট করা হল ডেটা? উত্তর খুঁজছে CBI

RG Kar Hospital Doctor Death: অভয়াকে নৃশংস ভাবে ধর্ষণ করে খুনের ঘটনার একমাস! রয়েছে একাধিক প্রশ্ন। এমনকি সিবিআই তদন্ত কোন পথে তাও এখনও স্পষ্ট নয়। এর মধ্যেই আজ সোমবার দেশের সর্বোচ্চ আদালতে আরজি কর মামলার শুনানি। মামলার শুনানিতে সিবিআই কি তদন্ত রিপোর্ট জমা দেয় সেদিকে নজর সবার।

আর এর মধ্যে সামনে আসছে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। বিশেষ করে সেমিনার হল নিয়ে রয়েছে একাধিক প্রশ্ন। এর মধ্যেই অভয়ার স্মার্টফোন নিয়ে চাঞ্চল্যকর দাবি সিবিআই। তদন্তকারীদের দাবি, ঘটনার পরেই অভয়ার দেহের পাশে পড়েছিল। কয়েকজন চিকিৎসক সেটিকে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের কাছে নিয়ে যান (RG Kar Hospital Doctor Death) ।

RG Kar Hospital Doctor Death

কিন্তু সেটিকে কেন সরানো হল তা নিয়ে একাধিক প্রশ্ন সিবিআই'য়ের। শুধু তাই নয়, ফোন থেকে বেশ কিছু তথ্য 'ডিলিট' করা হয়েছে বলেও দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। তড়িঘড়ি কেন তথ্য ডিলিটের প্রয়োজন পড়ল? তা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা।

তদন্তভার হাতে নেওয়ার পরঅন্তত ১০০ জনকে জেরা করা হয়েছে। ১০ জনের পলিগ্রাফ টেস্ট হয়েছে। দীর্ঘ এই তদন্ত প্রক্রিয়ায় বেশ তথ্য সিবিআই পেয়েছে বলে খবর। জেরায় এক জুনিয়ার ডাক্তার জানিয়েছেন, ঘটনার মুহূর্তে অভয়ার একাধিক জিনিসে হাত দেওয়া হয়। এমনকি স্মার্টফোনটিতেও হাত দেওয়া হয়েছে। আর তা এক প্রভাবশালী ডাক্তার হাত দেন বলে ওই জুনিয়ার ডাক্তার সিবিআই'কে জানিয়েছেন বলে দাবি বাংলা এক সংবাদমাধ্যমের।

শুধু তাই নয়, সেটি সন্দীপ ঘোষের কাছে নিয়ে যাওয়া হয় বলেও দাবি। শুধু তাই নয়, সেই সময় ঘরে উপস্থিত এক ডেটা এন্ট্রি অপারেটার সেটিকে খোলে। এমনকি বেশ কিছু ফাইল এবং ভিডিও ডিলিট করা হয়েছে কেন্দ্রীয় তদন্তকারীরা জানতে পেরেছেন বলে জানা যাচ্ছে। সন্দীপ ঘোষের নির্দেশেই এই কাজ হয়েছে বলেও সিবিআই'য়ের একটি সূত্রকে কোট করে দাবি বাংলা ওই সংবাদমাধ্যমের। এবং পরে ফের সেমিনার হলেই অভয়ার ফোন রেখে আসা হয় বলেও সিবিআইকে ওই জুনিয়ার ডাক্তার জানিয়েছেন বলে খবর।

কি এমন ডেটা অভয়ার ফোনে ছিল? যা তড়িঘড়ি ছাড়তে হল? সেটাও এখন ভাবাচ্ছে সিবিআইকে। প্রভাবশালী ওই চিকিৎসকই বা কেন হাতে নিলেন ফোনটি? একাধিক প্রশ্ন সামনেন আসছে। আর সেই সমস্ত প্রশ্নের উত্তর এখন খুঁজছেন সিবিআই আধিকারিকরা। তবে ওই সুত্রের দাবি, ফোন থেকে নথি-ভিডিও ডিলিট করার বিষয়টি ফরেন্সিক রিপোর্টে ধরা পড়েছে। এবং সেই সমস্ত ডেটা রিকোভার করা গিয়েছে। কিন্তু সেগুলিতে কি আছে তা এখনও স্পষ্ট নয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+