৪৬ হাজারে হবে না, আরও পুলিশ চাইলেন কমিশনার, ডিজি দিলেন বুথভিত্তিক পরিসংখ্যান
এখনও পঞ্চায়েত ভোট প্রক্রিয়া নিরাপত্তা ইস্যুতে বিতর্কের ফাঁসে বন্দি। বিরোধী পক্ষ যখন এই মর্মে আদালতের পথ চেয়ে বসে রয়েছেন, তখন রাজ্যের তরফে ডিজি ও নির্বাচন কমিশনার বৈঠকের আয়োজন করা হয়।
রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের জন্ মনোনয়ন পর্ব প্রত্যাহার পর্যন্ত হয়ে গিয়েছে। এখনও পঞ্চায়েত ভোট প্রক্রিয়া নিরাপত্তা ইস্যুতে বিতর্কের ফাঁসে বন্দি। বিরোধী পক্ষ যখন এই মর্মে আদালতের পথ চেয়ে বসে রয়েছেন, তখন রাজ্যের তরফে ডিজি ও নির্বাচন কমিশনার বৈঠকের আয়োজন করা হয়। সেই বৈঠকে কমিশনার সাফ জানান, ৪৬ হাজার সশস্ত্র পুলিশে হবে না নির্বাচন।

সোমবার বিকেলে রাজ্য পুলিশের ডিজি সুরজিৎ কর পুরকায়স্থ ও নির্বাচন কমিশনার অমরেন্দ্রকুমার সিং বৈঠক হয়। সেই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। এই বৈঠকে রাজ্য পুলিশের ডিজি সুরজিৎ কর পুরকায়স্থ বাহিনী রিপোর্ট তুলে ধরে। কমিশনারকে বিস্তারিত জানান, কোন রাজ্য থেকে কত বাহিনী আসবে, কারা দফতরের বাহিনীর সংখ্যা কত।
প্রায় আধ ঘণ্টার বৈঠকে স্থির হয়, রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনী ছাড়া আর কত বাহিনী মজুত করা সম্ভব হচ্ছে। সেই সংখ্যা দ্বারা আদৌ নির্বাচন করা সম্ভব কি না, তা নিশ্চিত হতে চান আগে। উল্লেখ্য, রাজ্যের হাতে রয়েছে মোট ৫৮ হাজার পুলিশ। তার মধ্যে ৪৬ হাজার সশস্ত্র আর ১২ হাজার লাঠিধারী পুলিশ।
এদিকে রাজ্যে বুথের সংখ্যা ৫৮ হাজার ৪৬৭টি। তবে এর মধ্যে ২০,০৭৬টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতা জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। ফলে বেশ কিছু বুথে ভোট হবে না। প্রশাসনের হিসেব অনুযায়ী কম বেশি ৩৫ হাজার বুথে নির্বাচন হবে। সাধারণ হিসেবেই ৭০ হাজার পুলিশ লাগবে কমিশনের। তার উপর রয়েছে অতিস্পর্শকাতর বুথ ও স্পর্শকাতর বুথ। ফলে পর্যাপ্ত পুলিশ ব্যবস্থা না হলে কমিশন বিপাকে পড়বে হাইকোর্টে। বিপাকে পড়বে রাজ্যও।
-
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
আন্তর্জাতিক বাজারের প্রভাব? এক ধাক্কায় কমল সোনা-রুপোর দাম, কত? বিনিয়োগকারীদের মধ্যে বাড়ছে দুশ্চিন্তা -
ডিজিটাল পেমেন্টে বড় বদল! শুধু পিন দিলেই আর হবে না অনলাইন পেমেন্ট, ১ এপ্রিল থেকে RBI-র নতুন নিয়ম -
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
ধসে পড়ল সেনসেক্স! মুহূর্তে উধাও ১২ লক্ষ কোটি, কেন ভাঙল শেয়ারবাজার? জানুন -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
ফের বিতর্কে আরজি কর! শৌচালয়ে যেতে গিয়ে মৃত্যু শ্বাসকষ্টের রোগীর, অব্যবস্থার অভিযোগ পরিবারের, আর কী দাবি? -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন












Click it and Unblock the Notifications