স্ট্র্যান্ডরোডের গুদামে বিধ্বংসী আগুন, বন্ধ চক্ররেল পরিষেবা, দেখুন ভিডিও
স্ট্র্যান্ড রোডে বিধ্বংসী আগুন। আর্মেনিয়ান ঘাটের কাছে মেট্রোর প্রকল্প সংলগ্ন এলাকায় আগুন লাগে। সঙ্গে সঙ্গে আগুন ছড়িয়ে পড়ায় বেগ পেতে হচ্ছে দমকলকর্মীদের।
স্ট্র্যান্ড রোডে বিধ্বংসী আগুন। আর্মেনিয়ান ঘাটের কাছে মেট্রোর প্রকল্প সংলগ্ন এলাকায় আগুন লাগে। সঙ্গে সঙ্গে আগুন ছড়িয়ে পড়ায় বেগ পেতে হচ্ছে দমকলকর্মীদের।

জানা গিয়েছে, বেলা ১২ নাগাদ আগুনের শিখা দেখা যায়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই এলাকায় যায় একের পর এক ইঞ্জিন। গুদামে রাসায়নিক থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুন ছড়ায় চক্ররেলের পাশে থাকা ঝুপড়িতেও। আগুন নেভাতে বেগ পেতে হয় দমকলকর্মীদের।

আগুন ছড়ানোর সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওযা হয় চক্ররেল পরিষেবা। স্ট্র্যান্ড রোড দিয়ে যান চলাচল নিয়ন্ত্রণ করে কলকাতা পুলিশ। হাওড়া থেকে যাওয়া আসার পথে যান চলাচলও নিয়ন্ত্রণ করা হয়।
প্রাথমিক ভাবে অনুমান, মেট্রোর ওয়েল্ডিং-এর কাজ চলার সময় কোনও ভাবে আগুনের ফুলকি গিয়ে পড়াতেই আগুন ছড়িয়ে পড়ে।

Click it and Unblock the Notifications