বিধ্বংসী আগুন লেদার কমপ্লেক্সে! নেভাতে হিমসিম দমকলের

লেদার কমপ্লেক্সের গুদামে ভয়াবহ আগুন। রবিবার দুপুর নাগাদ হঠাৎই কালো ধোঁয়ায় ছেয়ে যায় গোটা এলাকা। খবর পেয়েই ঘটনাস্থলে যায় দমকলের একাধিক ইঞ্জিন।

লেদার কমপ্লেক্সের গুদামে ভয়াবহ আগুন। রবিবার দুপুর নাগাদ হঠাৎই কালো ধোঁয়ায় ছেয়ে যায় গোটা এলাকা। খবর পেয়েই ঘটনাস্থলে যায় দমকলের একাধিক ইঞ্জিন। দমকলকর্মীদের সঙ্গে আগুন নেভানোর কাজে হাত লাগান স্থানীয়রাও। তবে আশপাশে কোনও বসতি না থাকায় প্রাণহানির আশঙ্কা নেই বলেই জানা গিয়েছে।

বিধ্বংসী আগুন লেদার কমপ্লেক্সে! নেভাতে হিমসিম দমকলের

লেদার কমপ্লেক্সে প্লাস্টিকের গোডাউন। শহরের বিভিন্ন জায়গায় সে সমস্ত বাতিল প্লাস্টিকের বোতল পাওয়া যায়, সেগুলির অনেকাংশকেই নিয়ে জমা করা হয় সেখানে। এরপর সেখানে চলে প্রক্রিয়াকরণ। রবিবার দুপুরে সেখানেই আগুন লাগে। বিধ্বংসী আগুন ভস্মীভূত হয়ে যায় সেই গুদাম। মজুত বোতলের অনেকাংশই পুড়ে যায়। প্লাস্টিকের মতো আরও বেশ কিছু দাহ্য বস্তু মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এছাড়াও গুদামের পরিকাঠামো কাঠের হওয়ায় আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই পুরো গুদাম ভস্মীভূত হয়ে যায়।

গুদামের কোনও অংশে একবার আগুন নেভানো হলেও, কিছুক্ষণের মধ্যেই সেই অংশে আবার আগুন জ্বলে উঠছে। তবে তবে আশপাশে কোনও বসতি না থাকায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা থেকে কিছুটা রক্ষা পাওয়া গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+