জনজোয়ারের জন্য কতটা তৈরি কলকাতা! পুলিশ কমিশনার ঘুরে দেখলেন প্রস্তুতি, দেখুন ভিডিও
পুজো প্যান্ডেলের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে সরেজমিনে নেমে পড়লেন কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমার-সহ পুলিশের উচ্চপদস্থ কর্তারা। বৃহস্পতিবার কলকাতার বেশ কয়েকটি পুজো মণ্ডপে ঘুরে দেখেন তিনি।
পুজো প্যান্ডেলের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে সরেজমিনে নেমে পড়লেন কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমার-সহ পুলিশের উচ্চপদস্থ কর্তারা। বৃহস্পতিবার মধ্য ও দক্ষিণ কলকাতার বেশ কয়েকটি পুজো মণ্ডপে ঘুরে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখলেন তাঁরা।

একডালিয়া এভারগ্রিন দিয়ে শুরু
বালিগঞ্জের একডালিয়া এভারগ্রিনের থেকে শুরু করে দেশপ্রিয় পার্ক, চেতলা অগ্রণী, সুরুচি সংঘ, সন্তোষ মিত্র স্কোয়ার, মহম্মদ আলি পার্ক, কলেজ স্কোয়ারের মতো বড় এবং বড় জনসমাগম হয় এমন পুজোর নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন।

পরিদর্শনে অতিরিক্ত পুলিশ কমিশনারও
কলকাতার পুলিশ কমিশনারের সঙ্গে এদিনের পরিদর্শনে ছিলেন অতিরিক্ত কমিশনার বিনিদ্র এল এবং সুপ্রতিম সরকার।
পুজো কমিটিগুলিকে অনুদান
পুজো কমিটিগুলিতে ১০ হাজার টাকা করে যে অনুদানের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী, এদিন পরিদর্শনের সময় সেই চেক তুলে দেন পুজোর কমিটির কর্তাদের হাতে।
বাড়তি বাহিনী নাকতলায়
এর আগে দেশপ্রিয় পার্কের বড় দুর্গাকে কেন্দ্র করে যে বিপুল জনজোয়ার ও দর্শনার্থীদের আহত হওয়ার ঘটনা ঘটেছিল। এবছরের পুজোয় সেরকম ঘটনা বন্ধ করতে আগাম সতর্কতা নেওয়া হয়েছে। নাকতলা উদয়ন সংঘের পক্ষ থেকে জানানো হয়েছিল প্রতিঘন্টায় প্রতিমার রূপ বদলে যাবে। সেজন্য সেখানে বাড়তি বাহিনী মোতায়েন করা হবে বলে জানানো হয়েছে।
পুজোর সময় যাতে কোনও রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে, তারও প্রস্তুতি নেওয়া হচ্ছে পুলিশের তরফ থেকে। মণ্ডপ গুলোর ঢোকার এবং বেরনোর নিয়ম মানা হচ্ছে কিনা এদিন তাও খতিয়ে দেখেন পুলিশ আধিকারিকরা।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications